ফের অ্যাসিড হামলা নদিয়ায়, স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী

ফের অ্যাসিড হামলা রাজ্যে। রবিবার রাতে নদিয়ার ধানতলায় অ্যাসিড হামলায় গুরুতর জখম হলেন এক গৃহবধূ। আক্রান্ত বধূর নাম গীতা দাস।

নদিয়া, ৭ নভেম্বর : ফের অ্যাসিড হামলা রাজ্যে। রবিবার রাতে নদিয়ার ধানতলায় অ্যাসিড হামলায় গুরুতর জখম হলেন এক গৃহবধূ। আক্রান্ত বধূর নাম গীতা দাস। অভিযোগের তির স্বামী উত্তমা দাসের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দগ্ধ গীতাকে ভর্তি করা হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে।

গতরাতে মায়ের সঙ্গে শুয়েছিলেন গীতা। রাতে আচমকাই অ্যাসিডের বোতল নিয়ে হামলা চালায় স্বামী। বাড়িতে ঢুকে স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোডে। তাঁর মুখের বাঁদিক পুড়ে যায় স্বামীর ছোড়া অ্যাসিডে। শুধু মুখই নয়, অ্যাসিডে দগ্ধ হয়েছে পুরো বাম দিকই। বাম হাত, বাঁ পা ও পিঠের দিকও পুড়ে গিয়েছে। এরপরই চম্পট দেয় অভিযুক্ত উত্তম দাস।

ফের অ্যাসিড হামলা নদিয়ায়, স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী

পাঁচ বছর আগে স্থানীয় উত্তম দাসের সঙ্গ বিয়ে হয় গীতার। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিল না। বিয়ের পর থেকেই স্বামীর হাতে নিত্য নিগৃহীত হতে হয়েছে ওই গৃহবধূকে। শেষমেশ নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়ি ধানতালয় ফিরে এসেছিলেন গীতা। গত তিনবছর বাপের বাড়িতেই ছিলেন তিনি। কিন্তু বাপের বাড়িতে আশ্রয় নিয়েও শেষরক্ষা হল না। এখানেও ধাওয়া করল অত্যাচারী স্বামী। শেষপর্যন্ত অ্যাসিড আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে গীতাকে।

মাস খানেক আগে এই নদিয়াতেই মায়ের পাশে শুয়ে থাকা এক ছাত্রীর উপর অ্যাসিড হামলা হয়েছিল। সেই ঘটনায় মৃত্যু হয় ছাত্রীর। বান্ধবীকে খারাপ সংসর্গ থেকে বাঁচাতে গিয়েই ওই ছাত্রী অ্যাসিড হামলার শিকার হয়েছিল বলে জানআ গিয়েছিল পুলিশি তদন্তে। আবারও স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর। অকুস্থল সেই নদিয়াই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+