স্ত্রীর কুকীর্তি দেখে ফেলেছিলেন স্বামী, শেষ অবধি দিতে হল চরম মূল্য

নিজের বাড়িতেই প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ঠ হতে দেখে ফেলেছিলেন স্বামী। পরকীয়ার প্রতিবাদে সরব হন তিনি। যার জেরে নিজের প্রাণ খোয়াতে হল এক ব্যক্তিকে।

নিজের বাড়িতেই প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ঠ হতে দেখে ফেলেছিলেন স্বামী। পরকীয়ার প্রতিবাদে সরব হন তিনি। যার জেরে নিজের প্রাণ খোয়াতে হল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে মালদহেরই চাঁদপুর গ্রামে। স্ত্রী ও প্রেমিক মিলে ইয়াসিন শেখ নামে বছর ৩৭ এর এক ব্যক্তিকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।

স্ত্রীর কুকীর্তি দেখে ফেলেছিলেন স্বামী, দিতে হল চরম মূল্য

পুলিশ জানিয়েছে, এদিন সকালে চাঁদপুরের বাসস্ট্যান্ডের কাছে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে ইয়াসিনের দেহ উদ্ধার হয়। ঘটনায় অভিযোগের তির ইয়াসিনেমর স্ত্রী ফুলতারা বিবি ও তার প্রেমিক রবিউল শেখের বিরুদ্ধে।

পুলিশ ফুলতারাকে গ্রেফতার করলেও রবিউল পালিয়ে গিয়েছে বলে খবর। ইয়াসিনের পরিবার ও স্থানীয় সূত্রে দাবি, দিন তিনেক আগে ফুলতারা ও রবিউলকে নিজের বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ইয়াসিন। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। তার পরই এদিন ইয়াসিনের দেহ উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতদেহের শরীরে নানা জায়গায় চোট রয়েছে। সম্ভবত কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করে ইয়াসিনকে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+