স্ত্রীর মারে স্বামীর মৃত্যু! কেন এমন ঘটনা, জেনে নিন

স্ত্রীর হাতে মার খেয়ে স্বামীর মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানায় খাটরাঙার গোয়ালার গ্রামে। অভিযুক্ত স্ত্রী অনিমা ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

স্ত্রীর হাতে মার খেয়ে স্বামীর মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানায় খাটরাঙার গোয়ালার গ্রামে। অভিযুক্ত স্ত্রী অনিমা ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

স্ত্রীর মারে স্বামীর মৃত্যু! কেন এমন ঘটনা, জেনে নিন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনিমা ছাড়াও অপর এক স্ত্রী রয়েছে মৃত রতন ঘোষের। দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গেই থাকতেন তিনি। অনিমাই দ্বিতীয় স্ত্রী বলেও জানা গিয়েছে। তাদের বিয়ে হয়েছিল বছর দশেক আগে।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় প্রতিদিনই মদ খেয়ে বাড়ি ফিরতেন রতন ঘোষ। আর ফিরেই দ্বিতীয় স্ত্রীকে ব্যাপক মারধর করতেন। বুধবার রাতেও একই ঘটনা ঘটে।

তবে বুধবার রাতে পাল্টা মার দিতে শুরু করেন অনিমা। স্বামী রতন ঘোষকে গাছে বেধে দ্বিতীয় স্ত্রী অনিমা ব্যাপক মারধর করেন বলে অভিযোগ।

জ্ঞান হারালে রতন ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খড়গপুর লোকাল থানার পুলিশ অভিযুক্ত অনিমা ঘোষকে গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+