স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় বিষ্ণুপুরে খুন স্বামী

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন করা হল স্বামীকে।

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন করা হল স্বামীকে। অভিযোগের তির শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। খুনের ঘটনায় হাত রয়েছে স্ত্রীরও। এমনই অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের নিসিদেরচক গ্রামে শনিবার উদ্ধার করা হয়েছে বলরাম হরিজন (২৯) নামের ওই যুবকের দেহ।

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন স্বামী

সাত বছর আগে এই গ্রামেরই সুনন্দা মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল বলরাম হরিজনের। বলরাম হরিজনের বাড়ি এই এলাকায় কেওরাডাঙায়। পেশায় বিক্রেতা বলরাম। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা এসে তাঁকে মারধর করত। এক প্রকার চাপে পড়েই শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেছিলেন তিনি। কয়েকদিন আগেই স্ত্রীর বিবাহবহির্ভুত সম্পর্কের কথা জানতে পারেন বলরাম। এই নিয়ে তাঁদের মধ্যে গন্ডগোল হয়।

শুক্রবার রাতে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বলরাম হরিজনের পরিবারের লোকেদের। যদিও সুনন্দার কাকা নবকুমার মণ্ডলের দাবি বলরাম হরিজন নেশা করে আসত। এই নিয়ে অশান্তি ও বিবাদ চলত প্রতিদিন। তারপর সে আত্মহত্যা করে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+