কেন তোলা হল বিরোধী দলনেতার নিরাপত্তা? ডিরেক্টর অফ সিকিউরিটির কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

কেন তোলা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা? ডিরেক্টর অফ সিকিউরিটির কাছে রিপোর্ট করল কলকাতা হাইকোর্ট। ২৪ জুন ফের এক সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।

কেন তোলা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা? ডিরেক্টর অফ সিকিউরিটির কাছে রিপোর্ট করল কলকাতা হাইকোর্ট। ২৪ জুন ফের এক সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।

আর তাঁর আগে এই বিষয়ে রিপোর্ট আকারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।

ডিরেক্টর অফ সিকিউরিটির কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট

প্রাণসংশয়ের আশঙ্কা। আর এই আশঙ্কা থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে রাজ্যে পুলিশের তরফে তাঁকে দেওয়া নিরাপত্তা তুলে নেওয়া হয়। আর এখানেই আপত্তি। আর এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।

কেন তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হল? এই বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা করেন বিরোধী দলনেতা। আদালতে আবেদনকারীর দাবি, সভাস্থলে তাঁর উপর হামলা হতে পারে। এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এছাড়াও রুট লাইনিং, কনভয় দেওয়া হয় না বলেও অভিযোগ বিরোধী দলনেতার।

যদিও বর্তমানে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু। তা কেন্দ্রের দেওয়া নিরাপত্তা। কিন্তু রাজ্যে এমন জায়গাতে তাঁদের যেতে হচ্ছে সেখানে প্রাণসংশয় পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা। আর এই আশঙ্কা থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই বিজেপি নেতা।

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর প্রাণসংশয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। আর সেই আশঙ্কা থেকে তাঁর অনুগামীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+