অসমের সুস্মিতা কেন বঙ্গ তৃণমূলের রাজ্যসভার প্রার্থী, নেপথ্যে রয়েছে মূলত দুটি কারণ

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পরই সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছে। কিন্তু কেন এত ‘অপশন’ থাকতেও বেছে নেওয়া হল সুস্মিতা দেবকে।

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পরই সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছে। কিন্তু কেন এত 'অপশন' থাকতেও বেছে নেওয়া হল সুস্মিতা দেবকে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহল বলছে, মূলত দুটি কারণে সুস্মিতা দেবকে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল। তাঁকে প্রার্থী করে তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিল, সুস্মিতা দেব তাঁদের কাছে কতখানি গুরুত্বের আসনে রয়েছেন।

অসমের সুস্মিতা বাংলার রাজ্যসভার প্রার্থী, নেপথ্যে দুটি কারণ

সুস্মিতা দেব তৃণমূলে যোগদান করেছিলেন ১৬ অগাস্ট। তারপরই তাঁকে ত্রিপুরায় বিশেষ দায়িত্বে পাঠানো হয়েছিল। আর যোগদানের এক মাস কাটতে না কাটতেই তাঁকে রাজ্যসভার জন্য মনোনয়ন করা হল। তৃণমূল তাঁকে বুঝিয়ে দিল অভিজ্ঞ এই নেত্রীকে যথাযথ গুরুত্ব দিতে চায় দল। তাই তাঁকে রাজ্যসভায় মনোনীত করে তৃণমূলের পক্ষ থেকে টুইট করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিই হল মহিলাদের ক্ষমতায়ণ এবং রাজনীতিতে আরও বেশি করে অংশগ্রহণ। তাহলেই আমাদের সমাজ আরও বহুদূর এগোবে।

সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতাকে রাজ্যসভায় মনোনীত করার পিছনে দুটি কারণ রয়েছে। প্রথম কারণ, তিনি কংগ্রেসের মহিলা সংগঠনের শীর্ষপদে দীর্ঘদিন ছিলেন। তিনি সন্তোষ মোহন দেবের কন্যা। বাবার সঙ্গে দীর্ঘদিন কংগ্রেসি রাজনীতি করেছেন। তাঁর যোগাযোগ রয়েছে যথেষ্ট। কংগ্রেসের মহিলা সংগঠনের শীর্ষপদেও দীর্ঘদিন ছিলেন। ফলে মহিলাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই কাজে তাঁকে লাগানো যাবে আরও বেশি করে। সেজন্যই রাজ্যসভায় পাঠিয়ে তাঁর গুরুত্ব বাড়ানো হচ্ছে।

আর দ্বিতীয় কারণ হল- সুস্মিতা দেবই হতে পারেন উত্তর-পূর্বে সাম্রাজ্য বিস্তারে তৃণমূলের ট্রাম্প কার্ড। অসম ও ত্রিপুরায় তৃণমূল বিস্তার লাভ করতে চাইছে। এ রাজ্যের বিধানসভা নির্বাচনে 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগান তুলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। এই পরিস্থিতিতে অসম ও ত্রিপুরায় তৃণমূল যদি সুস্মিতাকে সামনে রাখে, তবে বিশেষ সুবিধা পাবে। তাই তাঁর গুরুত্ব বাড়িয়ে উত্তর-পূর্বের সাম্রাজ্য বিস্তারে ব্যবহার করতে চাইছে।

আপাতত ত্রিপুরাই পাখির চোখ তৃণমূলের। কারণ ২০২৩-এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপিকে আরও একবার ধাক্কা দেওয়ার জন্য ত্রিপুরাকে বেছে নিয়েছে। সুস্মিতা দেবও চান ত্রিপুরার মহিলা ভোটব্যাঙ্কে থাবা বসাতে। তাঁর লক্ষ্য, বিজেপির হাত থেকে ত্রিপুরার শাসন ক্ষমতা করায়ত্ত করা। সেই লক্ষ্য নিয়েই তিনি ত্রিপুরায় ১৫ দিনের অভিযানে ব্যস্ত রয়েছেন। ত্রিপুরার মহিলাদের তিনি তৃণমূলের ছত্রছায়ায় আনার চেষ্টা করছেন। মহিলা ভোটব্যাঙ্কে ভর দিয়ে তিনি ত্রিপুরায় ভোট বৈতরণী পার করাতে চাইছেন তৃণমূলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+