বারবার অভিষেককে কেন গুরুত্ব দিচ্ছেন বিরোধীরা, নওশাদ সিদ্দিকির চ্যালেঞ্জ ঘিরে জোর জল্পনা
শুভেন্দুর চ্যালেঞ্জের পর এবার ডায়মন্ড হারবারে অভিষেককে চ্যালেঞ্জ জানালেন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকি। তিনি ঘোষণা করেছেন যে লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হবেন তিনি। তার আগে আবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে অভিষেককে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাবেনই।
গতকাল একটি সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন ডায়মন্ড হারবারে এবার লোকসভা ভোটে হারিয়ে ছাড়ব ভাইপোকে। ভাইপোকে হারাব.... হারাব... হারাব। তিনি নিজে দাঁড়াবেন না তবে বিজেপি প্রার্থী ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবে। রীতি মতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

শুভেন্দুর এই চ্যালেঞ্জের পরেই আবার আইএসএফ সুপ্রিমো নওশাল সিদ্দিকি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেকে। তিনি নাকি লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হচ্ছেন। অভিষেক এবার ডায়মন্ড হারবারে হারবেন বলে দাবি করেছেন নওশাদ। তিনি আরও দাবি করেছেন েয অভিষেক অনুগামী নেতারা নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করছে।
হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিতে শুরু করেছে কেন বিরোধী দলের নেতারা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। দলের সেকেন্ড ইন কমান্ড এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে নাকি একাধিক প্রমাণ ইডি -সিবিআইকে দিয়েছেন শুভেন্দু অধিকারী। অভিষেককে গ্রেফতার করার দাবিও তুলেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications