মধ্যমগ্রাম ইস্যুতে সিবিআই নয় কেন, রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

কলকাতা হাই কোর্ট
কলকাতা, ৯ জানুয়ারি: মধ্যমগ্রাম ইস্যুতে কেন সিবিআই তদন্ত হবে না, রাজ্য সরকারের কাছে সেই ব্যাখ্যা চাইল কলকাতা হাই কোর্ট। সাতদিনের ভিতর আদালতকে জবাব দিতে হবে। পাশাপাশি, ধর্ষিতা ও মৃতা কিশোরীর পরিবারকে পূর্ণ নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বৃহস্পতিবার মামলার শুনানির সময় আদালত বলে, এটা সামান্য ঘটনা নয়। যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। হাই কোর্টের এহেন নির্দেশে স্বাভাবিকভাবে চাপে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বোঝা গেল, আদালত হোক কিংবা ধর্ষিতা কিশোরীর পরিবার, রাজ্য পুলিশের ভূমিকায় কেউই সন্তুষ্ট নয়।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি পুরো ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আদালতে মামলা করে হতভাগিনী কিশোরীর পরিবার। গতকাল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন তার বাবা। রাষ্ট্রপতি সব রকম সহযোগিতার আশ্বাস দেন। সীতারাম ইয়েচুরি, শ্যামল চক্রবর্তী প্রমুখ সিপিএম নেতা সঙ্গে ছিলেন। ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। ফলে, সব ক্ষেত্রে এখন ব্যাকফুটে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+