Abhishek Banerjee: জ্যোতিপ্রিয়কে হতে রেখেই কি অভিষেককে জেরা, ইডি তলব ঘিরে বাড়ছে জল্পনা
রেশন দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার মাঝেই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। যদিও তাঁকে কোন কাণ্ডের তদন্তে তলব করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু জ্যোতিপ্রিয় যখন ইডি হেফাজতে রয়েছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব নিয়ে জল্পনা বা়ড়ছে
।ইডির তরফে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সকাল ১১টার মধ্যে ইডির দফতরে অভিষেককে হাজিরা দিতে নোটিসে উল্লেখ করা হয়েছে। কয়লা কেলেঙ্কারি থেকে নিয়োগ দুর্নীতি একধিক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগেও জেরা করেছে ইডি। ফের কোন মামলায় তাকে জেরা করা হবে তা নিশ্চিত করে এখনও জানা যায়নি।

এদিকে রেশন দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। গত পরশুদিন ইডি হেফাজতে যাওয়ার সময় জ্যোতিপ্রিয় বলেছিলে তিনি কালীপুজো বাড়িতেই কাটাবেন। সাত দিনের মধ্যে ছাড়া পাবেন বলে সংবাদিকদের জানিয়েছিলেন। রেশন দুর্নীতিতে কোটি কোটি টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তার মধ্যে হঠাৎ করে অভিষেককে তলব করা নিয়ে রীতিমতো জল্পনার পারদ চড়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হতে পারে। তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের একাধিকবার ইডি তলব করে জেরা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে পুজোর আগে তলব করে জেরা করেছিল ইডি। পুজোর পরে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেেক অভিযোগ করা হয়েছে বারবার হয়রান করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হচ্ছে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ৯ ঘণ্টা জেরা করেছিল ইডি। তারপরে ইডিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক যে কোনও কিছু প্রমাণ করতে পারলে রাস্তায় সকলের সামনে তিনি ফাঁসি বরণ করবেন।












Click it and Unblock the Notifications