মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিল্লি গেলেন না? এই বিষয়ে বিধানসভায় কী বললেন শুভেন্দু অধিকারী?
মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অনেক বিশিষ্টজনের কাছ থেকে সময় চেয়েছিলেন। কিন্তু কেউ তাঁকে সময় দেননি। সে কারণেই মুখ্যমন্ত্রী দিল্লি সফর বাতিল করেছেন। এমনই বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করার সময় এই বক্তব্য রাখেন তিনি।
'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' এই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ সময়ে সেই যাত্রা বাতিল করেছেন তিনি। রাজ্য বাজেট রয়েছে বৃহস্পতিবার। সে কারণেই তিনি দিল্লি যাচ্ছেন না। এমন কথা জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে নস্যাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন শুভেন্দু বলেন, একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে এপয়েন্টমেন্ট পেয়েছিলেন তিনি। কিন্তু কেউ তাঁকে সময় দেননি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন। ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গেও তিনি চেয়েছিলেন দেখা করতে। কিন্তু কেউ বাংলার মুখ্যমন্ত্রীকে সময় দেননি।
সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আর দিল্লি যেতে চাইছেন না। কেন্দ্রীয় সরকারের কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে রাজি নন। বিরোধী জোটের নেতারাও তাঁর সঙ্গে দেখা করতে চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে এখন আর কেউ সময় নষ্ট করতে রাজি নন। এমনই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। কিন্তু দিল্লিতে কেউ তাঁকে সময় দিচ্ছেন না। সেজন্য তিনি আর কোনওরকম পদক্ষেপ নেননি। রাজ্যেই থেকে গিয়েছেন। এই বিষয়কে 'আঙু ফল টক' - এর সঙ্গে তুলনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ মঙ্গলবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী।
রাজ্য সরকারের প্রতি আক্রমণের ঝাঁঝ বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনা করতে হবে। এমনই দাবি তুলেছেন শুভেন্দু। কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই আবেদনে সাড়া দেননি।
প্রথমে বিধানসভা ওয়াক আউট করেছিলেন বিজেপি বিধায়করা। এরপর সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, মনোজ টিক্কা, শঙ্কর সিংহরা। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ক্যাগরিপোর্ট নিয়ে কেন আলোচনা হবে না বিধানসভায়? সেই প্রশ্ন ফের তুললেন।
১ লক্ষ ৯৪ কোটি টাকার হিসাব রাজ্যের তরফ থেকে পাওয়া যায়নি। এমনই দাবি করা হয়েছে কেন্দ্রের ক্যাগ রিপোর্টে। ভুয়ো একাউন্টের কথা বলা হয়েছে। টাকা অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা না মানা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রত্যেকটি রাজ্যেই ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা হয়। এই রাজ্যে সরকার সেই আলোচনা করতে চাইছে না। অগণতান্ত্রিক প্রক্রিয়া চলছে রাজ্য বিধানসভায়। এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications