তৃণমূলের আবেদনে কেন সক্রিয় হল কমিশন? মমতাকে চিঠি দিয়ে দিল্লিতে বৈঠকের সিদ্ধান্তের নেপথ্যে কী? জানুন

রাজনৈতিক উত্তাপের মাঝেই তৃণমূল কংগ্রেসের অনুরোধে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ঠিকানায় চিঠি পাঠাল নির্বাচন কমিশন। জানিয়ে দিল, তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে কমিশন প্রস্তুত রয়েছে তারিখও চূড়ান্ত।

গত কয়েক দিনের মধ্যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দুইবার চিঠি লিখেছিলেন মমতা। সোমবার শেষ চিঠি পাঠানোর পরের দিনই এল কমিশনের উত্তর। জানানো হল তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ও ব্রায়েন সাক্ষাতের আবেদন করেছিলেন, সেই সূত্রেই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

২৮ নভেম্বর সকাল ১১টায় সাক্ষাৎ, দিল্লিতে পাঁচ সদস্যের দলকে ডেকেছে কমিশন।
কমিশনের বার্তা স্পষ্ট সব রাজনৈতিক দলের সঙ্গে গঠনমূলক কথোপকথনের জন্য তারা সদা প্রস্তুত। তাই তৃণমূলের অনুরোধে দিল্লির সদর দপ্তরে পাঁচ সদস্যের প্রতিনিধি দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। কারা থাকবেন এই দলে, তা জানাতে বলা হয়েছে তৃণমূলকে।

এদিকে এসআইআর কে ঘিরে ক্ষোভ বাড়ছে, চাপ বাড়াচ্ছেন মমতাও।মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ তুলেছেন ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে পরিকল্পনা হীন ভাবে। তাঁর দাবি, অতিরিক্ত চাপের জেরে ইতিমধ্যেই দুই জন বুথ লেভেল অফিসারের মৃত্যু ও অসুস্থতার ঘটনা সামনে এসেছে। এই প্রসঙ্গও তিনি চিঠিতে উল্লেখ করেছেন।

সোমবারের চিঠিতে মমতা আরও প্রশ্ন তোলেন বছরভর কাজের জন্য ১০০০ জন ডেটা এন্ট্রি অপারেটর ও ৫০ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করতে টেন্ডার কেন ডাকা হল, যখন জেলায় ইতিমধ্যেই লোকবল রয়েছে? ব্যক্তি মালিকানা ধীন ভবনকে ভোটকেন্দ্র হিসেবে বিবেচনার সিদ্ধান্তই বা কেন?

মুখ্যমন্ত্রীর সন্দেহ এধরনের সিদ্ধান্তের মাধ্যমে কি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধা করে দিতে চাইছে কমিশন?

তবে শুধু মমতা নয়, দলও দাবি করছে এসআইআর প্রক্রিয়ায় তড়িঘড়ি করে এগোচ্ছে কমিশন, সুবিধা দিচ্ছে এক বিশেষ রাজনৈতিক পক্ষকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোমবার দলীয় বৈঠকে নির্দেশ দিয়েছিলেন ১০ জন সাংসদকে নিয়ে কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দিতে। গত ২০ দিনে রাজ্যের সিইও অফিসে যে অভিযোগগুলি জানিয়েছে তৃণমূল, সেগুলির সমাধান না হওয়ায় প্রশ্ন তুলেছিলেন তিনি।

এর ঠিক পরের দিনই তৃণমূলের দরজায় কমিশনের চিঠি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+