রাজ্যে কেন বাড়ছে কন্টেইনমেন্ট জোন, পরিকল্পনার অভাবই কি আসল কারণ, মুখ খুললেন আধিকারিক

রাজ্যে কেন বাড়ছে কন্টেইনমেন্ট জোন, পরিকল্পনার অভাবই কি আসল কারণ, মুখ খুললেন আধিকারিক

মাত্র ১০ দিনে তিনগুণ বৃদ্ধি কন্টেইনমেন্ট জোনের। ৭০০ থেকে এক ধাক্কায় ১০০০ অতিক্রম করেছে শহরের কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। কেন এই পরিস্থিতি। সরকারি আধিকারিকই বলে দিলেন আসল কারণটা।

বাড়ছে কন্টেইমেন্ট জোন

বাড়ছে কন্টেইমেন্ট জোন

কলকতা শহরে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে। সপ্তাহ আগে তিনশোর ঘরে ছিল শহরের কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। গত ১০ দিনে সেটা বেড়ে হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে তিন গুনের চেয়েও বেশি বেড়েছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। জেলাতেও বাড়ছে কন্টেইনমেন্ট জোন।

 পরিকল্পনার অভাব

পরিকল্পনার অভাব

এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন রাজ্যের কন্টেইনমেন্ট জোন বৃদ্ধির মূলে রয়েছে পরিকল্পনার অভাব। কারণ করোনা সংক্রামিত এলাকা গুলি চিহ্নিত করার পর সেগুলির বাফার জোন বাড়ানো উচিত ছিল। সেটা না করে কন্টেইনমেন্ট জোনের পরিধি কেবল ছোট করা হয়েছে। একটি বিল্ডিংয়ে কেউ আক্রান্ত হয়ে সেই বিল্ডিংটিই কেবল কন্টেইনমেন্ড জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাস্তবে গোটা পাড়াটাই কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা উচিত ছিল।

লকডাউন শিথিল

লকডাউন শিথিল

কন্টেইনমেন্ট জোনে তেমনভাবে লকডাউন মানা হচ্ছে না। কন্টেইনমেন্ট জোন চিহ্নিত হওয়া মাত্র সেই এলাকায় লকডাউন কড়া করা উচিত ছিল। পুলিসের নজরদারি বাড়ানোর প্রয়োজন ছিল। কেউ যাতে বাড়ির বাইরে বের না হন সেদিকে নজর রাখা জরুরি ছিল। রাজ্য সরকার ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করলেও তেমন কিছু মানা হচ্ছে না।

 জেলায় বাড়ছে সংক্রমণ

জেলায় বাড়ছে সংক্রমণ

শুধু কলকাতা শহর নয় কন্টেইনমেন্ট জোন বেড়েছে জেলাগুলিতেও। উত্তর ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোন বেড়ে হয়েছে ২১০, পূর্ব বর্ধমানে ১০৬, বাঁকুড়ায় ৮৮, হাওড়ায় ৭৬, হুগলিতে ৭১টি কন্টেইনমেন্ট জোন তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+