সিবিআই তদন্তে চিন্তা নেই! কিন্তু সঙ্গে কেন বিজেপি নেতারা, ভোট পরবর্তী হিংসা মামলায় প্রশ্ন মমতার
ভোট পরবর্তী হিংসা মামলাতে রাজ্যে তদন্ত করছে সিবিআই। রাজ্যের বিভিন্ন জায়গাতে যাচ্ছেন। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। ফের একবার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সিবিআই তদন্তে কোনও
ভোট পরবর্তী হিংসা মামলাতে রাজ্যে তদন্ত করছে সিবিআই। রাজ্যের বিভিন্ন জায়গাতে যাচ্ছেন। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। ফের একবার ভোট পরবর্তী হিংসার তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর দাবি, সিবিআই তদন্তে কোনও চিন্তা নেই। কিন্তু বিজেপি নেতারা কেন যাচ্ছেন তা নিয়ে এদিন প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে করছে সিবিআই। দেশের বিভিন্ন জায়গা থেকে তদন্তকারীরা বাংলায় এসেছেন। বাংলার বিভিন্ন জায়গাতে গিয়ে সরজমিনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। আর এখানে প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর। তাঁর দাবি, বিজেপি নেতারা নাকি তদন্তকারীদের সঙ্গে যাচ্ছেন।
আজ শনিবার তৃণমূলের ছাত্র প্রতিষ্ঠা দিবসে মঞ্চে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকে একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কয়লা কাণ্ড থেকে রাজ্যপালের ব্ল্যাকমেল বিষয়ে একের পর এক তোপ তাঁর। আর সেই বিষয়গুলি বলতে গিয়ে মমতা ফের একবার রাজ্যের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে আনেন।
তিনি বলেন, ভোটের পর হিংসাতে বেশ কয়েকজন আমার (তৃণমূলের) কর্মীর মৃত্যু হয়েছে। সেখানে তাঁরা কেন বিচার পাবেন না? শুধু তাই নয়, এদিন মমতা আরও বলেন, সিবিআই-তে আমার আপত্তি নেই। কিন্তু বিজেপি নেতাকে নিয়ে গ্রামে গ্রামে কেন যাবে? মানবাধিকার কমিশন কি শুধু বাংলার জন্য? ত্রিপুরার জন্য নয়? ওখানে রোজ মারছে আমাদের কর্মীরা।
পাশাপাশি এজেন্সিগুলিতে বিজেপির লোক বসিয়ে দেওয়া হয়েছে বলেও তোপ মমতার। এই বিষয়ে যথেষ্ট প্রমাণ তাঁর কাছে বলেও দাবি তাঁর। তবে সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টে যিনি রিপোর্ট দিয়েছেন তিনিও বিজেপির লোক বলে বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব কমিশনকে রাজনৈতিক করে দিয়েছে বলেও দাবি তাঁর। তবে প্রতিহিংসা করছে বলে এদিন অমিত-মোদীর বিরুদ্ধে দাবি করেন তৃণমূল সুপ্রিমো।
তাঁর মতে, নিজদের দোলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উত্তরপ্রদেশে হাথরসের ঘটনায় মানবাধিকার কমিশন পাঠিয়েছ? প্রশ্ন তোলেন। পাশাপাশি আরও একগুচ্ছ ঘটনার প্রসঙ্গ টেনে এনে কেন্দ্রকে তীব্র ভাষাতে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনকি পিএম কেয়ারস নিয়েও কেন তদন্ত হবে না প্রশ্ন তাঁর। তবে প্রত্যেক মানুষকে একজোট হওয়ার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ওরা শুধু মিথ্যেই বলতে জানে। তাই বলছি, জোট বাঁধুন, তৈরি হোন। অন্যদিকে বিজেপিকে তীব্র আক্রমণ করে নেত্রী আরও বলেন, এই বিজেপি সরকার দানবিক, অমানবিক। এই সরকার মানুষকে ভালবাসে না। পেশিশক্তি দিয়ে মানুষের কণঅঠরোধ করে।












Click it and Unblock the Notifications