সাংসদদের কেন বিধানসভায় টিকিট বিজেপির, যোগ্য প্রার্থীর অভাব নাকি অন্য পরিকল্পনা একুশে

সাংসদদের কেন বিধানসভায় টিকিট বিজেপির, যোগ্য প্রার্থীর অভাব নাকি অন্য পরিকল্পনা একুশে

তৃণমূল একবারে ২৯১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। বিজেপি দিল্লিতে দফায় দফায় বৈঠক করেও দু-বার মিলিয়ে ১২৩ জন প্রার্থীর নাম প্রকাশ করতে পেরেছে। তার মধ্যে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় দেখা গিয়েছে সাংসদদের ভিড়। ২০১৯-এ জিতে আসা সাংসদদের প্রার্থী করে বিজেপি কী বোঝাতে চাইছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বিধানসভা নির্বাচনে প্রার্থী কেন সাংসদ-কেন্দ্রীয়মন্ত্রীরা

বিধানসভা নির্বাচনে প্রার্থী কেন সাংসদ-কেন্দ্রীয়মন্ত্রীরা

রবিবার বিজেপি বাকি ২৩৪ আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বলে মনে করেছিলেন রাজনৈতিক মহল। কিন্তু তৃতীয় ও চতুর্থ দফার ৬৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেই ক্ষান্ত থাকল বিজেপি। তার মধ্যে আবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হল সাংসদ ও কেন্দ্রীয়মন্ত্রীদেরও। মোট চারজন সাংসদকে বিধানসভায় প্রার্থী করেছে বিজেপি।

কেন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী সাংসদরা, চর্চা

কেন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী সাংসদরা, চর্চা

সাংসদ নির্বাচিত হওয়ার পর বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও নিশীথ প্রামাণিককে। আবার রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকেও প্রার্থী করেছে বিজেপি। সাংসদ নির্বাচিত হওয়ার পরও তাঁদের কেন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হল, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

বিজেপি দৈন্যতা প্রকট করেছে সাংসদদের প্রার্থী করে

বিজেপি দৈন্যতা প্রকট করেছে সাংসদদের প্রার্থী করে

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। সেই কারণেই সাংসদদের প্রার্থী করতে বাধ্য হচ্ছে। এমনকী কেন্দ্রীয় মন্ত্রীকেও প্রার্থী করা হচ্ছে বিধানসভায়। বিজেপি তাঁদের দৈন্যতা প্রকট করে দিয়েছে। বিজেপিতে যে প্রার্থী হওয়ার মতো কোনও যোগ্য নেতা নেই, তা প্রমাণিত আবার।

মন্ত্রিসভা গঠনের লক্ষ্য নিয়েই প্রার্থী-সজ্জা বাংলায়

মন্ত্রিসভা গঠনের লক্ষ্য নিয়েই প্রার্থী-সজ্জা বাংলায়

যদিও বিজেপি বলছে, তাঁর এবার বাংলার ক্ষমতা দখল করবেই। তাঁদের জয় নিশ্চিত। তাই আগামী মন্ত্রিসভা গঠনের লক্ষ্য নিয়েই প্রার্থীপদ সাজানো হয়েছে। সাংসদ-মন্ত্রীদের প্রার্থী করে এবং সমাজের বিশিষ্ট জনদের প্রার্থী করে পরিকল্পনামাফিক এগোচ্ছে বিজেপি। বিজেপিতে এখন জোয়ার, ফলে প্রার্থীর অভাব নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+