সুপ্রিম কোর্টের রায় কেন নয় বাংলাতেও! প্রতিবাদের পথে রাজ্য বার কাউন্সিল
সুপ্রিম কোর্টের রায় প্রকাশে অনুমোদিত ভাষাগুলির মধ্যে বাংলাকে প্রাধান্য দেওয়া হোক।
সুপ্রিম কোর্টের রায় প্রকাশে অনুমোদিত ভাষাগুলির মধ্যে বাংলাকে প্রাধান্য দেওয়া হোক। এই দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছে রাজ্য বার কাউন্সিল।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সর্বোচ্চ আদালতের রায় এবার থেকে ইংরেজির পাশাপাশি ৭টি অনুমোদিত ভাষায় পাওয়া যাবে। প্রচলিত ভাষাগুলির মধ্যে তামিল, তেলেগু, হিন্দি, গুজরাটি, ওড়িয়া, অসমিয়াতেও রায় প্রকাশিত হবে।
কিন্তু বাংলা ভাষাকে এই অনুমোদিত ভাষাগুলির মধ্যে যুক্ত করা হয়নি। অথচ ওড়িয়া ও অসমিয়া ভাষাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই প্রেক্ষিতে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন ডাকে রাজ্য বার কাউন্সিল।
বুধবার বার কাউন্সিলের পক্ষ থেকে কার্যকরী সভাপতি শ্যামল ঘটক জানান, ২০১১ সালের জনগণনা অনুযায়ী আমাদের দেশে জনসংখ্যার নিরিখে প্রায় ১০ কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। অথচ ১.২২ কোটি ও ২.৮১ কোটি মানুষ রয়েছে ওড়িয়া ও অসমিয়া ভাষাভাষির। এই দুটো ভাষা অনুমোদিত ভাষা হিসেবে স্বীকৃতি পেলেও বাংলা কেনও থাকবে না।
তাঁর আরও দাবি, রাষ্ট্রসঙ্ঘ যেখানে বাংলাকে অনুমোদন দিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা ও অসমেও বাংলা প্রথম সারির ভাষা, সেখানে এভাবে বাংলা ভাষাকে অমর্যাদা করা যায় না। যেহেতু বিচারপ্রার্থী ও আইনজীবীদের হয়ে বার কাউন্সিল প্রতিনিধিত্ব করে তাই বাংলা ভাষা সুপ্রিম কোর্টের রায়ে প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে স্মারকলিপি জমা দিতে চলেছে বার কাউন্সিল।












Click it and Unblock the Notifications