সংখ্যালঘু পড়ুয়াদের স্কুলে ডাইনিং হলের ব্যবস্থা! ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দিলীপ

রাজ্য যে সমস্ত সরকারি স্কুলে সংখ্যালঘু পড়ুয়ার সংখ্যা বেশি সেইসব স্কুল গুলিকে চিহ্নিত করে সেখানে অবিলম্বে ডাইনিং হলের ব্যবস্থা করতে নির্দেশিকা জারি করেছে।

রাজ্য যে সমস্ত সরকারি স্কুলে সংখ্যালঘু পড়ুয়ার সংখ্যা বেশি সেইসব স্কুল গুলিকে চিহ্নিত করে সেখানে অবিলম্বে ডাইনিং হলের ব্যবস্থা করতে নির্দেশিকা জারি করেছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা করেছে। এবং শুক্রবারের মধ্যে সেই সংক্রান্ত স্কুলের নাম এবং তালিকা বিস্তারিতভাবে সংখ্যালঘু দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

সংখ্যালঘু পড়ুয়াদের স্কুলে ডাইনিং হলের ব্যবস্থায় ষড়যন্ত্র!

ইতিমধ্যে এই নির্দেশিকা নিয়ম হইচই শুরু হয়েছে। রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি নির্দেশের পিছনে অন্য কোনও অভিসন্ধি রয়েছে বলে প্রশ্ন তুলেছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশ্ন, কেন ধর্মের ভিত্তিতে রাজ্যের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে তৃণমূল সরকার? এই নির্দেশিকায় বলা হয়েছে সরকারি স্কুলে যেখানে সংখ্যালঘু ছাত্র-ছাত্রী বেশি সেই স্কুল কোন ব্লক, পুর এলাকায় রয়েছে সেই স্কুলের সংখ্যালঘু ছাত্রের সংখ্যা ইত্যাদি সমস্ত কিছু বিস্তারিত ভাবে রাজ্য সরকারকে জানাতে হবে।

এই নিয়েই দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন। নির্দেশিকার পিছনে কী উদ্দেশ্য রয়েছে সেই প্রশ্ন তুলেছেন তিনি। এমনকী ষড়যন্ত্রের অভিযোগেও সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+