কেন মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে নয়, ব্যাখ্যা করলেন মমতা
দিন যত ২০২১-এর দিকে এগোচ্ছে, ততই রাজ্যে বিজেপির প্রচার জোরদার হচ্ছে। সেখানে উঠে আসছে আয়ুষ্মাণ ভারত এবং পিএম কিষাণ প্রকল্পের কথা। বিজেপির নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তারই জবাব দিলেন মুখ্যমন্
দিন যত ২০২১-এর দিকে এগোচ্ছে, ততই রাজ্যে বিজেপির প্রচার জোরদার হচ্ছে। সেখানে উঠে আসছে আয়ুষ্মাণ ভারত এবং পিএম কিষাণ প্রকল্পের কথা। বিজেপির নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

মোদীর আয়ুষ্মাণ ভারত প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী
হাজরায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মাণ ভারত প্রকল্পে রাজ্য সরকার ৬০ শতাংশ টাকা দেয় আর কেন্দ্র দেয় ৪০ শতাংশ টাকা। এই প্রকল্পের সঙ্গে বাংলা যুক্ত হলে দেড় কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেতেন দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্যসাথী নিয়ে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে ২ বছর আগে। সেই প্রকল্পে রাজ্যের সাড়ে সাত কোটি মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন। ভেলোর এবং এইমসেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে। এর প্রিমিয়ামের পুরোটাই রাজ্য সরকারকে দিতে হয় বলে জানিয়েছেন তিনি।

১০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের ১০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। আগামী জুন পর্যন্ত দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, এফসিআই-এর মতো পচা চাল রাজ্য সরকার দেয় না।

করোনা রুখতে মুখ্যমন্ত্রীর দাওয়াই
করোনা রুখতে মুখ্যমন্ত্রীর দাওয়াই, খাওয়ার সময় বাদে বাকি সময় মাস্ক পরুন। আত্মীয় কিংবা বন্ধুদের বাড়িতে যাবেন না। স্যানিটাইজার সঙ্গে রাখার পরামর্শও তিনি দিয়েছেন। দোকানে ভাঙানি নিতে টিস্যু পেপার কিংবা পুরনো কাপড় সঙ্গে রাখার পরামর্শও তিনি দিয়েছেন। তিনি বলেন, ওষুধের দোকান স্যানিটাইজার স্প্রে করে ওযুধ দিতে পারে।












Click it and Unblock the Notifications