বাইরে থেকে ঘরে আগুন! গোটা পরিবারের অগ্নিদগ্ধ হওয়া নিয়ে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় পুরো পরিবারের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ মহিলা।

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় পুরো পরিবারের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ মহিলা। খবর পেয়েই ঘটনাস্থলে যান চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রামজ। ওই পরিবারটিকে পুড়িয়ে মারার অভিযোগ তুলেছেন তিনি।

 বাইরে থেকে ঘরে আগুন! গোটা পরিবারের অগ্নিদগ্ধ হওয়া নিয়ে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে

ঘটনাস্থল উত্তর দিনাজপুরের নিজামপুর ২ গ্রাম পঞ্চায়েতের খোসরা এলাকা। এখানকারই বাসিন্দা আইনুল হক। স্ত্রী ও কন্যাকে নিয়ে তাঁর সংসার। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঘরের বাইরে থেকে আটকে দেওয়া হয়। এরপর ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফলে ঘরের মধ্যেই আগুনে পুড়ে মারা যান আইনুল হক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী ও মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইনুল হকের স্ত্রী ও মেয়েকে প্রথমে কিষাণগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায়, তাঁদের নিয়ে যাওয়া হয় পূর্ণিয়ায়।

ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+