বাংলায় ৪২-এর কোন আসন কার দখলে থাকবে, একনজর এসি নিয়েলসনের সমীক্ষায়

বাংলায় ৪২টি আসনের মধ্যে এবারও তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে সিংহভাগ আসন। কোন দল পাবে কটি আসন, তার আভাস মিলেছে এসি নিয়েলসনের সমীক্ষায়। কোন আসন কার দখলে, দেখে নিন একনজরে।

বাংলায় ৪২টি আসনের মধ্যে এবারও তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে সিংহভাগ আসন। কোন দল পাবে কটি আসন, তার আভাস মিলেছে এসি নিয়েলসনের সমীক্ষায়। বিজেপির এবার শক্তিবৃদ্ধি হবে। গতবারের থেকে শক্তি কমবে বিজেপির। এবার এক লাফে অনেকটা বাড়িয়ে নিতে পারবে তাঁদের আসন সংখ্যা। কংগ্রেস সাফল্যের ধারে কাছে থাকতে পারলেও শূন্য হয়ে যেতে পারে বামেরা।

উত্তরবঙ্গে কটি আসন তৃণমূল কংগ্রেসের?

উত্তরবঙ্গে কটি আসন তৃণমূল কংগ্রেসের?

এবার তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে ধাক্কা খাবে। এসি নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী কোচবিহার, জলপাইগুড়ি দখলে রাখতে সমর্থ হবে। কংগ্রেসের কাছে থেকে ছিনিয়ে নিতে পারবে মালদহ উত্তর কেন্দ্রটি। পরোক্ষে বিজেপির কাছে হারাতে হবে আলিপুরদুয়ার, বালুরঘাট আসন। উত্তরবঙ্গে আটটির মধ্যে তিনটি আসন পাবে তৃণমূল। ২০১৪ সালে তৃণমূল পেয়েছিল চারটি আসন।

দক্ষিণবঙ্গে কটি আসন তৃণমূল কংগ্রেসের?

দক্ষিণবঙ্গে কটি আসন তৃণমূল কংগ্রেসের?

গতবার অর্থাৎ ২০১৪ সালে দক্ষিণবঙ্গে ৩০টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। এসি নিয়েলসনের সমীক্ষায় আভাস এবার দক্ষিণবঙ্গে ২৮টি আসন ধরে রাখতে সমর্থ হবে তৃণমূল। অর্থাৎ তৃণমূল হারাবে দুটি আসন। তৃণমূল জয়ী হবে- মুর্শিদাবাদ, রানাঘাট, বারাসত, বসিরহাট, দমদম, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া, উলুবেড়িয়া, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর, বীরভূম। বিজেপির কাছে হারাতে হচ্ছে তিনটি আসন। সেগুলি হল- কৃষ্ণনগর, বারাকপুর, বনগাঁ। মুর্শিদাবাদ আসনটি সিপিএমের কাছে থেকে ছিনিয়ে নিতে পারে তৃণমূল।

বিজেপি জিততে পারে কোন কোন আসনে

বিজেপি জিততে পারে কোন কোন আসনে

গতবার লোকসভায় মাত্র দুটি আসন পেয়েছিল বিজেপি। এবার তা থেকে বেড়ে আটটি হতে পারে। এস নিয়েলসনের সমীক্ষায় সেই আভাস মিলেছে। বিজেপি ধরে রাখতে পারে দার্জিলিং, আসানসোল কেন্দ্র দুটি। আর তৃণমূলের কাছে থেকে ছিনিয়ে নিতে পারে আলিপুরদুয়ার, বালুরঘাট, কৃষ্ণনগর, বারাকপুর, বনগাঁ। আর সিপিএমের কাছে থেকে ছিনিয়ে নিতে পারে রায়গঞ্জ।

কংগ্রেস কোন কোন আসন পেতে পারে

কংগ্রেস কোন কোন আসন পেতে পারে

২০১৪ সালে বাংলায় চারটি আসনে জিতেছিল কংগ্রেস। এসি নিয়েলসেনর সমীক্ষা অনুযায়ী এবার তারা জিততে পারে তিনটি আসন। সেগুলি হল, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও বহরমপুর। মালদর উত্তর আসনটি তারা হারাতে পারে তৃণমূলের কাছে। এই কেন্দ্রে জয়ী হতে পারেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মৌসম বেনজির নুর।

বামফ্রন্টের প্রাপ্তি শূন্য

বামফ্রন্টের প্রাপ্তি শূন্য

২০১৪ সালে বামফ্রন্ট তথা সিপিএম পেয়েছিল দুটি আসন। ২০১৯-এর তাদের একটি আসনও জেতার আশা নেই বলে জনমত সমীক্ষায় আভাস মিলেছে। অর্থাৎ বামেদের জেতা রায়গঞ্জ ও মুর্শিদাবাদ এবার তাঁদের দখলে থাকছে না। রায়গঞ্জে জয়ী হতে পারে বিজেপি আর মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+