মমতার বাংলায় এবার মোদী ঝড়ের পূর্বাভাস! কার কতগুলি আসন জানাল ‘টুডেজ চাণক্য’

বাংলায় ৪২টি আসনের মধ্যে কোন দল পাবে কটি আসন, তার আভাস মিলেছে ‘টুডেজ চাণক্য’র বুথ ফেরত সমীক্ষায়। একনজরে সম্ভাব্য ফল।

বাংলায় ৪২-এ ৪২ আসন জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল এবার। কিন্তু 'টুডেজ চাণক্য'র বুথ ফেরত সমীক্ষা যা দেখাল, তাতে এবার তৃণমূলের মাথায় বাজ পড়ার মতোই পরিস্থিতি। মমতার রাজ্যে মোদী ঝড়ের পুর্বাভাস দিচ্ছে এই সমীক্ষা। এক ধাক্কায় অনেকটাই কমবে তৃণমূল কংগ্রেস। বিজেপি বেড়ে ঘাড়ে নিশ্বাস ফেলতে পারে বলে আভাস 'টুডেজ চাণক্য'র।

তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেস

‘টুডেজ চাণক্য'র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার বাংলায় ঝটকা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূলের পেতে পারে ২৩টি আসন। আটটি আসন কম-বেশি হতে পারে বলেও জানিয়েছে টুডেজ চাণক্য। অর্থাৎ এবার ৪২-এ ৪২ তো হচ্ছেই না। গতবারের তুলনায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা প্রায় ১১টি কমে যেতে পারে। গতবার তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৪টি আসন।

বিজেপি

বিজেপি

মমতার রাজ্যে এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে বলে ‘টুডেজ চাণক্য'র বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে। বিজেপি এবার শুধু দ্বিতীয় দল হিসেবে উঠে আসছে না বাংলায়, তারা এক ধাক্কায় আসন সংখ্যা বাড়িয়ে তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলতে পারে। গতবার তারা মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল। এবার ‘টুডেজ চাণক্য'র বুথ ফেরত সমীক্ষায় আভাস বিজেপি বাংলা থেকে পেতে পারে ১৮টি আসন। আটটি আসন কম-বেশি হতে পারে বলে আভাস মিলেছে।

সিপিএম

সিপিএম

২০১৪ সালে সিপিএম দুটি আসন পেয়েছিল। এবার ‘টুডেজ চাণক্য'র বুথ ফেরত সমীক্ষায় আভাস সিপিএম এবার একটি আসন পাবে না বাংলায়। এবার তাদের শূন্য হাতে ফিরতে হবে।

কংগ্রেস

কংগ্রেস

কংগ্রেস এবার বাংলায় মাত্র একটি আসন পেতে পারে। গতবার তারা চারটি আসন পেয়েছিল। এবার চতুর্মুখী লড়াইয়ে তাদের তিনটি আসন কমতে চলেছে। এমনই আভাস ‘টুডেজ চাণক্য'র বুথ ফেরত সমীক্ষায়।

গতবারের ফল

গতবারের ফল

গতবার অর্থাৎ ২০১৪ নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগেস পেয়েছিল ৩৪টি আসন, বিজেপি ২টি, কংগ্রেস ৪টি এবং বামফ্রন্ট ২টি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+