বাংলায় ৪২ আসনের কার দখলে ক’টি, একনজরে টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা

বাংলায় ৪২টি আসনের মধ্যে কোন দল পাবে কটি আসন, তার আভাস মিলেছে টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা। একনজরে সম্ভাব্য ফল।

বাংলায় ৪২টি আসনের মধ্যে এবারও তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে সিংহভাগ আসন। তবে টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষায় এবার বিজেপির পক্ষে দারুন খবর। কোন দল কটি আসন, তার আভাস মিলেছে টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষায়। বাংলায় ৪২টি আসনের মধ্যে কোন দল পাবে কটি আসন, একনজরে সম্ভাব্য ফল।

তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেস

টাইমস নাউয়ের সমীক্ষায় উঠে এসেছে এবারও তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে সিংহভাগ আসন। তবে এবার তৃণমূলের আসন কয়েকটি কমছে। অর্থাৎ ৪২-এ ৪২ এবার হচ্ছে না। তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৮টি আসন। অর্থাৎ গতবারের তুলনায় তৃণমূল কংগ্রেস পাবে ৬টি কম। উল্লেখ্য, গতবার তৃণমূল কংগ্রেস ৩৪টি আসন পেয়েছিল।

বিজেপি

বিজেপি

বিজেপি এবার দ্বিতীয় দল হিসেবে উঠে আসছে বাংলায়। বিজেপি এক ধাক্কায় এবার আসন সংখ্যা বাড়িয়ে নিতে সক্ষম হবে। গতবার তারা মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল। টাইমস নাউয়ের সমীক্ষায় আভাস বিজেপি বাংলায় পেতে পারে ১১টি আসন।

সিপিএম

সিপিএম

২০১৪ সালে সিপিএম দুটি আসন পেয়েছিল। ২০১৯ টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষায় আভাস সিপিএম এবার একটি আসন পেতে পারে। অর্থাৎ তাদের আসন সংখ্যা কমছে একটি। এবারও একেবারে শূন্য হাতে ফিরতে হবে না সিপিএমকে, এমনই আভাস মিলেছে বুথ ফেরত সমীক্ষায়।

কংগ্রেস

কংগ্রেস

কংগ্রেস এবার বাংলায় দুটি আসন পেতে পারে। গতবার তারা চারটি আসন পেয়েছিল। এবার চতুর্মুখী লড়াইয়ে তাদের দুটি আসন কমতে চলেছে। এমনই আভাস টাইমস নাউয়ের সমীক্ষায়।

কে কটি আসন

কে কটি আসন

টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষায় আভাস ২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৮টি আসন, বিজেপি ১১টি, কংগ্রেস ২টি এবং বামফ্রন্ট ১টি।

গতবারের ফল

গতবারের ফল

গতবার অর্থাৎ ২০১৪ নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগেস পেয়েছিল ৩৪টি আসন, বিজেপি ২টি, কংগ্রেস ৪টি এবং বামফ্রন্ট ২টি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+