অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কে হারিয়ে দেবে? নির্বাচনে না লড়ার পরামর্শ দিলেন কুণাল ঘোষ?

রাজনীতির ময়দানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই অবস্থায় তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করলেন। পাশাপাশি কারোর সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বার্তাও দিলেন কুণাল।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে অনুরোধ করলেন কুণাল ঘোষ! তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। রবিবার বেলায় টুইটারে তিনি এই বিষয়ে একটি বার্তা দিয়েছেন। কী লিখেছেন কুণাল ঘোষ?

Kunal Ghosh and Abhijit Gangopadhyay

অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্রে প্রার্থী হলে হেরে যাবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে দেবেন কে? নাম না করে কার দিকে ইঙ্গিত করলেন? তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কে নিয়ে গিয়েছেন? কীসের ইঙ্গিত করলেন কুণাল ঘোষ? তিনি কী বার্তা দিয়েছেন টুইটারে?

কুণাল লিখেছেন, "শ্রী অভিজিত গঙ্গোপাধ্যায়,
পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ।
আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত।
ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না।"

তমলুকে তৃণমূল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে। দেবাংশু ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। মানুষের জন্য কাজ করবেন তিনি। এই কথাও জানিয়েছেন দেবাংশু। কুণাল ঘোষও দেবাংশুর জেতার বিষয়েই বলেছেন। তিনি লিখেছেন, "তমলুকে @AITCofficial জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে।"

এরপরেই ইঙ্গিতপূর্ণ লাইন লিখেছেন কুণাল। তিনি লেখেন, "যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না।" কার কথা বলেছেন তিনি। শুভেন্দু অধিকারীকে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গত দিন দেখা গিয়েছে। তাহলে কি সেদিকেই ইঙ্গিত করেছেন কুণাল ঘোষ?

অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে তাঁর অনুরোধ, "এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+