তৃণমূল নেত্রীর উত্তরসূরী কে হবেন? কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

তৃণমূল কংগ্রেসের হাল কে ধরবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী কে হবেন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন, আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়েই তৃণমূল নেত্রী মুখ খুললেন।

তৃণমূল কংগ্রেসের উত্তরসূরী কে হবে? এই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তাঁর এই বক্তব্য ফের জল্পনা বাড়ালো। কারণ, তিনি নিজে কিছুটা হলেও ধোঁয়াশার মধ্যে রাখলেন। তৃণমূল কংগ্রেস একটি পরিবার। সেই পরিবারে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কথাই উঠে এল।

Mamata Banerjee

তবে তৃণমূল নেত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরছেন না। এবং দলের সমস্ত কাজকর্মী যে তার নির্দেশেই হবে। সেই প্রমাণ কার্যত তাঁর কথায় পরিষ্কার। দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল কংগ্রেস সাংসদদের সঙ্গে তাঁর বৈঠক হয় দিল্লিতে। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

তৃণমূল কংগ্রেসের উত্তরসূরী কে হবেন? সেই প্রশ্ন নিয়ে চর্চা চলছে। নেত্রী সেই উত্তর দিলেন। এদিন নেত্রী বলেন, "আমার উত্তরসূরী কে হবে এখনও কিছু নির্ধারিত হয়নি। উত্তরসূরী কে হবেন, ঠিক করবে তৃণমূল কংগ্রেস পরিবার।" এই কথা থেকেই অনেক বার্তা পরিষ্কার হয়ে গেল। এমন মনে করছে ওয়াকিবহাল মহল।

রবিবার চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী পদে থাকবেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। এই বক্তব্য থেকেই শুরু হয়ে যায় চর্চা। তাহলে কি নবীদের এবার সামনে রাখা হচ্ছে? প্রবীণরা কি এবার বাদ পড়ছেন দায়িত্ব থেকে?

তৃণমূল কংগ্রেসে নবীন প্রবীণ দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে দেখতে পাওয়া যাচ্ছে। দল যদিও সেই কথা মানতে চায় না। তবে কোথাও একটু খাপছাড়া পরিবেশ রয়েছে। এমন কথা মনে করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সে কথা কুণাল ঘোষ সরাসরি বলে দিয়েছেন। আর সেই বিষয় নিয়েই এবার বক্তব্য রাখলেন খোদ নেত্রী।

তার উত্তরসূরী যে দল ঠিক করবে। সে কথাই তিনি বুঝিয়ে দিচ্ছেন। তবে নেত্রীর কথাই এক্ষেত্রে সকলের কথা। যোগ্য ব্যক্তিকেই উত্তরাধিকার করা হবে। এমন কথাও মনে করছে রাজনৈতিক মহল। উত্তরাধীকারি বাছাইয়ের কি এখনও সময় হয়েছে? সেই প্রশ্নও উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+