বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হচ্ছেন! নাম জানিয়ে সৌমিত্র খাঁর বার্তা পদ্মক্যাম্পের রণনীতি নিয়ে

তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল জানিয়েছিলেন যে বিজেপির অন্দরে মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে একাধিক নেতার নাম প্রকাশ্যে আসতে শুরু করেছে। লড়াই রয়েছে উপমুখ্যমন্ত্রী পদ নিয়েও। এমন এক পরিস্থিতিতে সৌমিত্র খাঁ এবার মুখ খুলে জানিয়ে দিলেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থেকে রণনীতির বিভিন্ন দিক।

'শুভেন্দুদা' সম্পর্কে সৌমিত্র

'শুভেন্দুদা' সম্পর্কে সৌমিত্র

শুভেন্দু অধিকারীকে কার্যত পর পর তোপ দেগে সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা যোগ দেন তৃণমূলে। তিনি বলেছিলেন, যেখানে বলা হবে সুজাতা সেখানেই শুভেন্দু অধিকারীকে হারাবেন। এদিকে, বঙ্গবিজেপির যুব মোর্চা প্রধান সোমবারের এক সভায় জানান, 'শুভেন্দু অধিকারী র নেতৃত্বে তৃণমূল ভাঙবে।' ফলে শুভেন্দু অধিকারী সম্পর্কে সৌমিত্রর দাবি , তিনি তৃণমূলে ভাঙন ধরিয়ে মমতা শিবিরকে দুর্বল করার কাজ বিজেপির তরফে করার অন্যতম অস্ত্র।

 বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে?

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে?

যে পশ্চিম মেদিনীপুরের ভূমিপুত্র দিলীপ ঘোষ , সেখানে দাঁড়িয়েই সৌমিত্র খাঁ সোমবার বলেন, বিজেপির তরফে মুখ্যমন্ত্রী হবেন। সাফ বার্তায় সৌমিত্র দাবি করেন, ' দিলীপ ঘোষ বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। কলকাতার অনেক তৃণমূল নেতা বলছেন, দিলীপ ঘোষ কী জানেন? আমি বলছি দিলীপ ঘোষ একজন অরিজিনাল নেতা।'

'দিলীপ ঘোষ রাজ্য চালাবেন'

'দিলীপ ঘোষ রাজ্য চালাবেন'

সুর চড়া করে সৌমিত্র খাঁ বলেন, ' দিলীপ ঘোষ সংসার জীবন করেননি। আমার দৃঢ় বিশ্বাস দিলীপ ঘোষ একদিন মুখ্যমন্ত্রী হবেন। দিলীপ ঘোষই একদিন রাজ্য চালাবেন। আর শুভেন্দুদার নেতৃত্বে পুরো তৃণমূল ভেঙে যাবে।'

বিজেপি ও বাংলার মুখ্যমন্ত্রীর মসনদ

বিজেপি ও বাংলার মুখ্যমন্ত্রীর মসনদ

তৃণমূলের তরফে যেখানে বারবার দাবি করা হয়েছে যে বিজেপি নিজেই জানে না, তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী কে, সেখানে বঙ্গ রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে সৌমিত্র খাঁয়ের এই বক্তব্য। এর আগে অমিত শাহ স্পষ্ট বলেছেন, বাংলার কোনও ভূমিপুত্রই বিজেপির তরফে বঙ্গ রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পদে আসীন হতে চলেছেন। সেই জায়গা থেকে সৌমিত্র খাঁয়ের মন্তব্য তাৎপর্য রাখছে। যদিও সৌমিত্রর পাঠানো ডিভোর্স নোটিসের পর স্ত্রী আবেগ নিয়ে সুজাতার আশা বিজেপিতে থেকে যেন সৌমিত্র খাঁ মুখ্যমন্ত্রী হতে পারেন। এরপর রাজ্যরাজনীতির জল কোনদিকে গড়ায় সেদিকে তাকিয়ে বাংলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+