Lok Sabha Election 2024: মহুয়ার বিরুদ্ধে লড়াই! রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের 'রাজমাতা'র আসল পরিচয় জানেন?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে! সাত দফায় ভোট হতে চলেছে বাংলা সহ দেশের একাধিক রাজ্য। আগামী ১৯ এপ্রিল প্রথম পর্বের ভোট। নির্বাচনকে মাথায় রেখে প্রার্থী তালিকা প্রকাশ করছে সমস্ত রাজনৈতিক দলগুলি। রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি।
দেশের একাধিক আসনের পাশাপাশি বাংলার বেশ কয়েকটি লোকসভা আসনেই (Lok Sabha Election 2024) প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দিলীপ ঘোষ সহ একাধিক আসনে প্রার্থী তালিকা রদবদল করা হয়েছে।

তবে তাৎপর্যপূর্ণ ভাবে কৃষ্ণনগর লোকসভা আসনে (Krishnanagar Lok Sabha Seat) মাস্টারস্ট্রোক বঙ্গ বিজেপির! তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিপরীতে কৃষ্ণনগর রাজ পরিবারের (Krishnanagar Raj parivar) রাজমাতা অমৃতা রায়কে (Amrita Roy) প্রার্থী করা হয়েছে। কিন্তু জানেন কে এই রাজ মাতা?
Lok Sabha Election 2024: শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি যোগ
রাজনীতির সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের সক্রিয় কোনও যোগ ছিল না। গত ২০ মার্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্য অমৃতা রায়। তাঁর স্বামী সৌমিশ চন্দ্র রায়। তাঁর হাতেই রয়েছে বর্তমান কৃষ্ণনগর রাজ পরিবারের ক্ষমতা। আর সেই সূত্র ধরেই রানি মা অমৃতা রায়। যদিও রাজ পরিবারের একজন বধূ হিসাবে নয়, সাধারণ একজন মহিলা হিসাবেই নির্বাচনের ময়দানে। শুধু তাই নয়, সাধারণ মানুষের হয়ে আওয়াজ তুলতেই রাজনীতিতে আসা বলেও জানিয়েছেন রাজমাতা।
Lok Sabha Election 2024: কে এই অমৃতা রায়
তথ্য বলছে, অমৃতা রায়ের জন্ম ১৯৬১ সালে। ১৯৮১ সালে বিয়ে হয় রাজ পরিবারের ছেলে সৌমিশ চন্দ্র রায়ের সঙ্গে। কলকাতা থেকেই পড়াশোনা। লা মার্টিনিয়ারের মতো স্কুল থেকে শিক্ষা। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা বিড়লা কলেজ থেকে। লরেটো হাউস থেকে গ্যাজুয়েন্ট হতে পড়াশনা। কিন্তু তা শেষ হয়নি। দ্বিতীয় বছর পর্যন্ত পড়াশোনা করেছেন। পড়াশোনার ফাঁকেই সেই সময় টিচার্স কোর্স থেকে শুরু করে বিভিন্ন পেশাগত শিক্ষা নিয়েছিলেন অমৃতা রায়।
তবে পেশা হিসাবে ফ্যাশন ডিজাইনিংকেই বেঁছে নিয়েছিলেন তিনি। রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্য হয়েও যথাযথ ভাবে নিয়ম মেনে এসেছেন রাজমাতা। বিশেষ করে রাজ পরিবারের দুর্গা পুজো থেকে জগদ্ধাত্রী পুজো খুব ঐতিহ্যশালী। সেই সময় রাজমাতাকে একা হাতে সমকস্ত দায়িত্ব পালন করতে দেখা যায়।












Click it and Unblock the Notifications