Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tapasi Mondal: '২১-র পর '২৬-র বিধানসভা ভোটের আগেও 'ফুলবদল', CPM-বিজেপি ত্যাগী তাপসী মণ্ডলকে চেনেন?

Tapasi Mondal: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। তার আগে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতেই ভাঙন। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সঙ্গে যোগ দেন বিজেপির জেলা কোর কমিটি তথা রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য শ্যামল মাইতিও। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথার পরই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত তাপসীর। তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপিকে নিশানা করে তাপসী বলেন, "জেলায় বিভাজনের রাজনীতি চলছে। বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলছে।" অন্যদিকে শ্যামল মাইতি সরাসরিই বলেন, "বিরোধী দলনেতা বাংলায় হিংস্রতা আনতে চাইছেন। দাঙ্গা লাগাতে চাইছেন নিজেকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। এবিষয়ে বারবার প্রতিবাদ সত্ত্বেও কোনও লাভ হয়নি।"

TAPASI

সাধারণ মানুষকে একসঙ্গে নিয়ে চলার পরিবেশ বিজেপি নষ্ট করছে বলে অভিযোগ করেন তাপসী। শুভেন্দুর নেতৃত্বে কোনও কাজই করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তাপসী। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে হলদিয়া বিধানসভা কেন্দ্রের ২ বারের বিধায়ক তাপসী মণ্ডল। সেবারে সিপিএমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে একুশের বিধানসভা নির্বাচনের আগে ২০২০ সালে বিজেপিতে যোগ দেন তাপসী। সিপিএম, বিজেপি ঘুরে এবার তৃণমূলে তাপসী।

২০১৬ সালের বিধানসভা ভোটে হলদিয়া কেন্দ্র থেকে বামেদের প্রার্থী হয়েছিলেন তাপসী। সেবারে তাঁর মূল প্রতিপক্ষ ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুরিমা মণ্ডল। কিন্তু সেই বিধানসভা ভোটে ২১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন তাপসী মণ্ডল। মধুরিমা পেয়েছিলেন ৩৯.৫৩ শতাংশ ভোট। সেখানে তাপসীর ঝুলিতে গিয়েছিল ৫০.১৭ শতাংশ ভোট। অর্থাৎ, দীর্ঘদিন ধরেই হলদিয়া আসনে শিঁকে ছিঁড়তে পারেনি তৃণমূল।

২০২০ সালের ডিসেম্বরেই সিপিআইএম থেকে বহিষ্কার করা হয় তাপসীকে। জল্পনা চলছিল, বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে সদলবলে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। তাপসী নিজে মুখেই জানিয়েছিলেন, সিপিএমে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। দলের কঠিন সময়ে থাকলেও তাঁকে কদর দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন তাপসী। অমিত শাহের জনসভায় বিজেপিতে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেছিলেন তাপসী। আর তাই দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে।

অবশেষে ২০২০ সালে মেদিনীপুরে অমিত শাহের জনসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গেই একই মঞ্চে তাপসী মণ্ডলও যোগ দিয়েছিলেন বিজেপিতে। ৫ বছর কাটিয়ে এখন ২০২৫ সাল। ছাব্বিশে ফের বিধানসভা নির্বাচন। তাঁর আগে দলবদল নতুন কিছু নয়। তবে এই নির্বাচনী মরশুমের প্রথম দলবদলু হয়ে থাকলেন তাপসী। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক।

রাজনৈতিক মহলের দাবি, জেলাস্তরে শুভেন্দু, অভিজিৎ গাঙ্গুলিদের সঙ্গে বনিবনা হচ্ছিল না তাপসীর। সেই সুযোগেই বিধায়ককে দলে টেনে নিল তৃণমূল। তাপসী বলেন, "জেলা সভাপতিদের সঙ্গে বিরোধে চলে গিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি।" যদিও পাল্টা তাপসীকে 'জঞ্জাল' বলে কটাক্ষ করেন তমলুকের বিজেপি সাংসদ তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+