চিরকুটে চাকরি পেয়েছিল, চোর-ডাকাতরাই বসে ডিএ'র মঞ্চে! বিস্ফোরক মমতা

যাঁরা চিরকূটে চাকরি পেয়েছিল, তারা বসে আছে ডিএ-র মঞ্চে! বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের। ইতিমধ্যে ধর্মঘটের পথেও হেঁটেছেন তাঁরা। এই অবস্থায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে কার্যত তীব্র আক্রমণ প্রশাসনিক প্রধানের।

চোর-ডাকাতরাই বসে ডিএর মঞ্চে! বিস্ফোরক মমতা

ফাইল দেখিয়ে তাঁর দাবি, এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল সব চোর-ডাকাতগুলো। সব ডিএ ওখানে গিয়ে বসে রয়েছেন।

মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। কড়া ভাষায় পালটা মুখ্যমন্ত্রী সমালোচনা করেছেন আন্দোলনরত কর্মীরাও। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা সহ একাধিক দাবিতে দুদিনের ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই কড়া ভাষায় বিরোধীদের তীব্র আক্রমণ শানান তিনি। এমনকি চোর-ডাকাত বলেও মন্তব্য করেন প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, নাম না করে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকেও আক্রমণ শানান তিনি।

যে যেভাবে ডিএ আন্দোলনকারীদের আক্রমণ এদিন মমতা করেছেন তা একপ্রকার নজিরবিহীন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাশে বসে থাকা শশীর কাছ থেকে একটি ফাইল চেয়ে নেন। আর এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, যারা চিরকুটে চাকরি পান তাঁদের কাছ থেকে আমাকে জ্ঞান শুনতে হবে? তবে বাম আমলে সমস্ত ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন সুপ্রিমো। তবে যা এখন কাগজ বের হচ্ছে তা সবটাই কোর্ডিনেশন কমিটি করেছে বলে দাবি তাঁর।

আর এরপরেই নরমে-গরমে তাঁর হুঁশিয়ারি, পেনশন নিয়ে একটু নাড়াচাড়া করি? আর তা বলতেই নেতাকর্মীরা একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েন! যদিও তাঁদের সামলে মুখ্যমন্ত্রীর মন্তব্য, মানুষ চাইছে যখন... ওটা আমরা পড়ে দেখে নেব। তবে একমাত্র রাজ্য বাংলা এখনও পেনশন দেয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিন একই সঙ্গে ডিএ ইস্যুতে কেন্দ্রকেও তীব্র আক্রমইণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রও তো কয়েক মাসের ডিএ দেবে না বলে জানিয়েছে। তাহলে কেন সেখানে আন্দোলন হবে না? প্রশ্ন তাঁর।

অন্যদিকে এদিন সিপিএমকেও তীব্র আক্রমণ শানান। বলেন, কয়েকজন বাবু আছে। তাঁরা রোজ কুৎসা করে বেড়ান। আর তা বলতে গিয়ে নাম না করে এক বাম নেতার স্ত্রীকে আক্রমণ শানান। বলেন, ওই বাম নেতার বউ নাকি চিরকুট থেকে ৫৫ হাজার টাকা পেনশন পায়। ৩০০ টাকায় ঢুকেছিল। তার পরেও বড় বড় কথা?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+