নরেন্দ্র মোদীর বিপক্ষ মুখ উঠে আসবে কোন দল থেকে, জানালেন তথাগত

নরেন্দ্র মোদীর বিপক্ষ মুখ উঠে আসবে কোন দল থেকে, জানালেন তথাগত

নরেন্দ্র মোদীর সামনে দাঁড় করানোর মতো প্রতিপক্ষ খুঁজে পেতে মরিয়া দেশের সমস্ত বিজেপি বিরোধী দলগুলি৷ তাদের কাজ সহজ করে ভবিষ্যবাণী করলেন তথাগত রায়৷ ওয়ানইন্ডিয়া বাংলাকে সাক্ষাৎকার দেওয়ার সময় তথাগত জানালেন কোন দল থেকে উঠে আসবে দেশের অবিসংবাদী নেতা ও প্রধানমন্ত্রীর বিপক্ষ মুখ৷

নরেন্দ্র মোদীর বিপক্ষ মুখ উঠে আসবে কোন দল থেকে, জানালেন তথাগত

আগামী লোকসভা নির্বাচনে মোদীর সবচেয়ে বড় বিপক্ষ মুখ কী মমতা? এ প্রশ্নের উত্তরেও বিজেপির বরিষ্ঠ নেতা তথাগত রায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক নেত্রী। সারা দেশে ওর সেই গ্রহণযোগ্যতা নেই৷ মোদীর সামনে বিপক্ষ তুলে ধরার ক্ষমতা কোনও আঞ্চলিক দলের নেই৷ সেটা কোনও জাতীয় দলের পক্ষেই সম্ভব। তৃণমূল আগে জাতীয় দল হোক, তারপর এসব কথা আলোচনা করা যাবে।

এরপরই বরিষ্ঠ বিজেপি নেতা তথাগত রায় আরও বলেন, নানা সময় দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলি থেকে একে ওকে 'বিপক্ষ' মুখ বানানোর চেষ্টা করা হয়েছে৷ কিন্তু কেউই ধোপে টেকেনি৷ আমাদের আসলে দু'টি বই তিনটি সর্বভারতীয় রাজনৈতিক দল নেই৷ শিবসেনা মহারাষ্ট্রে সীমাবদ্ধ, দক্ষিণে কিছু দল ভালো ভোট পায়। কমিউনিস্টদেরও আর সর্বভারতীয় তকমা নেই৷ এখনও বিজেপির সামনে জাতীয় দল বলতে সেই কংগ্রেসই৷ কিন্তু কংগ্রেসের কী অবস্থা সেটা আমরা সবাই জানি। এখন তাই নরেন্দ্র মোদীর মতো নেতা নেই দেশ৷ তবুও আগামীতে যদি কোনও প্রতিপক্ষ মুখ উঠে আসে সেটা কংগ্রেসের মতো জাতীয় দল থেকেই উঠে আসবে৷

এর পাশাপাশি তৃণমূলের যুবরাজকে কটাক্ষ ছুঁড়ে দিতে ছাড়েননি তথাগত৷ অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হয়েছেন, এবিষয়ে কী বলবেন? এ নিয়ে প্রশ্ন করা হলে তথাগত বলেন, যে দলটার বাংলার বাইরে কোনও অস্তিত্ব নেই সেই দলটার আবার সর্বভারতীয় সভাপতি! এটা ওই গরুর গাড়ির হেডলাইটের মতো। কেউ চাইলে লাগাতেই পারে কিন্তু কোনও কাজে লাগে না৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+