'২১ এর ভোটের আগে নয়া বিধি বেঁধে দিলেন অভিষেক! তৃণমূল যুবতে 'এন্ট্রি' নিতে গেলে আবশ্যিক কোন বিষয়টি
'২১ এর ভোটের আগে নয়া বিধি বেঁধে দিলেন অভিষেক! তৃণমূল যুবতে 'এন্ট্রি' নিতে গেলে আবশ্যিক কোন বিষয়টি
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ঘর শুধু গোছানো নয়, ঘর সাজিয়ে নিতেও পিছপা হচ্ছে না তৃণমূল কংগ্রেস। উচ্চস্তর থেকে যুবস্তরে তৃণমূল কংগ্রেস নিজের ঘুঁটি সাজাতে পিছপা হচ্ছে না। আর দলের যুবস্তরে একাধিক নিয়ম নীতি নিয়ে এবার বড়সড় নির্দেশ এল যুব তৃণমূলের নেতা অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের তরফে।

নির্বাচন পাখির চোখ
২০২১ সালের বিধানসভা নির্বাচন এখন তৃমূলের পাথির চোখ। এই ভোটে হৃতরাজ্য পুনরুদ্ধারে সর্বোতভাবে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে মমতার দল। আর তর জন্যই দলের নেপথ্যে থেকে যুদ্ধনীতি সাজাচ্ছেন প্রশান্ত কিশোর। দলে কারা আসতে পারবেন বা পারবেন না তারও নীতি নির্ধারণের কাজে পিকে থাকছেন বলে খবর।

অভিষেকের বার্তা
তৃণমূলের যুব সংগঠনে এখন থেকে প্রবেশ করতে গেলে বয়স হতে হবে ৪০ এর মধ্যে। তার বেশি বয়সি কাউকে দলের যুব শাখায় ঢুকতে দেওয়া হবে না। বয়স যাচাই করেই দলে আসতে হবে। এই কড়া নির্দেশ খোদ
তৃণমূল ছাত্রপরিষদের প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঘুঁটি সাজানো শুরু
আগামী ১০ অগাস্টের মধ্যে জেলার যুব সভাপতিদের দলের নতুন তালিকা প্রস্তুতির সময়সীমা বেঁধে দিয়েছেন অভিষেক। সেখানে যুব তৃণমূল নিয়ে নিজের অবস্থান তিনি স্পষ্ট করবেন বলে খবর। তাঁর সাফ বার্তা যুব তৃণমূলে কেবলমাত্র যুবরাই থাকতে পারবেন।

দুর্নীতিগ্রস্তদের নিয়ে অভিষেক
মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো রাস্তাতেই যুব তৃণমূল নেতা অভিষেক জানিয়েছেন, তৃণমূল ছাত্রপরিষদের মধ্যে যাঁরা দুর্নীতিগ্রস্ত তাঁদের দল ছাড়তে হবে। যদি সেই ব্যক্তি নিজে না ছাড়েন,তাহলে তাঁকে দল থেকে বাদ দেওয়া হবে। এদিকে জানা গিয়েছে, ভোট আঙিনার সামেন দাঁড়িয়ে থাকা তৃণমূলের যুব শাখায় ৫ লক্ষেরও বেশি সদস্য যুক্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications