Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতার নয়া মন্ত্রিসভায় বাদ পড়তে পারেন অনেকেই! মন্ত্রী হতে পারেন এই তিন বিধায়ক

গত কয়েকদিন আগেই নতুন মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর পরেই কার্যত এহেন ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর এরপরেইয়াগামী ১লা অগস্ট মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মমতা। আর তা

গত কয়েকদিন আগেই নতুন মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর পরেই কার্যত এহেন ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর এরপরেই আগামী ১লা অগস্ট মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মমতা। আর তা ঘিরেই শুরু হয়েছে একাধিক জল্পনা।

মন্ত্রী হতে পারেন এই তিন বিধায়ক

মনে করা হচ্ছে সম্ভবত মন্ত্রিসভায় একাধিক রদবদল করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এমনকি সমস্ত মন্ত্রিসভা ভেঙেও দিতে পারেন তিনি। তবে বেশ কিছু দফতর রদবদল যে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন তা কার্যত স্পষ্ট! এমনকি কাজের নিরিখে বেশ কিছু মন্ত্রীর দফতর রদব্দল করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন মুখ দেখতে পাওয়া যেতে পারে বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরেই মন্ত্রিসভা রদবদল নিয়ে একটা জল্পনা ছিল। বিশেষ করে সুব্রত মুখোপাধ্যায় এব‌ং সাধন পান্ডের মৃত্যুর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। তাঁদের দফতর যেমন ক্রেতা সুরক্ষা কিংবা পঞ্চায়েতে কাউকে মন্ত্রী করা হয়নি।

বরং দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকজন মন্ত্রীর উপর। এমনকি কয়েক জনের দফতর রদবদলও হয়। এতে বেশ কয়েকজনের উপর চাপ বেড়েছে। আর এর ফলে মন্ত্রিসভা রদবদল নিয়ে একটা জল্পনা ছিলই। আর এই মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের কেলেঙ্কারি প্রকাশ্যে আসে।

বিশেষ করে মন্ত্রীর ঘনিষ্ট বান্ধবীর একাধিক ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় প্রবল অস্বস্তি তৈরি হয় তৃণমূলে। আর এরপরেই পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্য মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার দাবি তৃণমূলের মধ্যেই উঠতে শুরু করে। কার্যত এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা শিল্প, পরিষদীয় এবং তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক্স দফতর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, এই তিন দফতরের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন। আর এরপরেই মমতা জানান, ''পার্থদাকে রিলিফ দিয়েছি।'' শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আরও জানান, যে দফতরগুলি পার্থদার কাছে ছিল, সেগুলি আপাতত আমার কাছে থাকছে। হয়তো কিছুই করব না, কিন্তু যত ক্ষণ না নতুন করে মন্ত্রিসভা গঠন করছি তত ক্ষণ এই দফতরগুলি আমার কাছে এসেছে।

আর এরপরেই নয়া মন্ত্রিসভা গঠন নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এবার হয়তো দেখা যেতে পারে বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক এবং তাপস রায়কে। তবে কাকে কোন দফতর দেওয়া হবে সেটা এখনও স্পষ্ট নয়।

তবে এই প্রসঙ্গে তাপস রায় জানিয়েছেন, তাঁর এই বিষয়ে কিছুই জানা নেই। অন্যদিকে বেশ কিছু মন্ত্রীর দফতর রদবদল হবে। এমনকি বেশ কয়েকজনের মন্ত্রিত্বও যেতে পারে বলে নবান্ন সূত্রে খবর। সেই তালিকাতে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলাতে তাঁর নামও জড়িয়েছে। তাঁকেও জেরা করা হয়েছে। ফলে তিনি মন্ত্রিত্ব হারাতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। গোটা রাজ্যের নজর অবশ্যই মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের দিকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+