বাংলা থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী কে? ফর্মুলা 'অনুসরণে'র পর সিলমোহর দেবেন তিন শীর্ষ নেতা

চার মাসের মধ্যে রাজ্য থেকে রাজ্যসভার ছটি আসন খালি হতে যাচ্ছে। শক্তির নিরিখে এই ছটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাঁচটিতে এবং বিজেপির একটিতে জয় নিশ্চিত। সব কিছু ঠিকঠাক থাকলে এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপি কোনও প্রতিনিধি পাঠাতে পারবে। ফলে কে বিজেপি প্রার্থী হবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের পরে প্রার্থী নিয়ে কথা

পঞ্চায়েত নির্বাচনের পরে প্রার্থী নিয়ে কথা

রাজ্যে সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। সূত্রের খবর অনুযায়ী সেই কারণে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও রাজ্যসভার প্রার্থী নিয়ে আলোচনা করার পক্ষপাতী নয়। পঞ্চায়েত ভোট হয়ে গেলেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

 প্রার্থী বাছাইয়ে ফর্মুলা

প্রার্থী বাছাইয়ে ফর্মুলা

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী বাছাই করতে ফর্মুলা অনুসরণ করা হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, যেসব নিরিখে বিজেপি প্রার্থী বাছাই করা হবে তার মধ্যে রয়েছে, এমন কাউকে বাছা হতে পারে যিনি পরবর্তীতে রাজ্য বিজেপিকে নেতৃত্ব দেবেন। এছাড়াও লোকসভা নির্বাচনের প্রচারে তিনি জনগণের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবেন। এক্ষেত্রে তিনি রাজনীতিক লোক নাও হতে পারে। আবার দলের কোনও পুরনো নেতাকে কিংবা ভিন রাজ্যের কোনও বাঙালিকেও রাজ্যসভায় পাঠানো হতে পারে।

 সব শেষে সিদ্ধান্ত তিন শীর্ষ নেতার

সব শেষে সিদ্ধান্ত তিন শীর্ষ নেতার

সূত্রের খবর অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী প্রার্থী বাছাইয়ের পরে পুরো বিষয়টি হওয়ার পরে প্রার্থী পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জেপি নাড্ডা।

বাংলা থেকে রাজ্যসভার সাংসদ রয়েছে ১৬ জন

বাংলা থেকে রাজ্যসভার সাংসদ রয়েছে ১৬ জন

সংখ্যার নিরিখে বাংলা থেকে রাজ্যসভায় সদস্য সংখ্যা ১৬। এই মুহূর্তে রাজ্যসভায় তৃণমূলের ১৪ জন সদস্য রয়েছেন। এছাড়াও কংগ্রেসের তরফে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য এবং সিপিআইএম-এর তরফে বিকাশরঞ্জন ভট্টাচার্য। এখানে প্রদীপ ভট্টাচার্য রাজ্যসভায় গিয়েছিলেন কংগ্রেস প্রার্থী হিসেবে আর বিকাশ ভট্টাচার্য বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে।

পশ্চিমবঙ্গে বিজেপি শক্তি

পশ্চিমবঙ্গে বিজেপি শক্তি

গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭ টি আসনে জয়লাভ করে। কিন্তু কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক এবং রাণাঘাটের জগন্নাথ সরকার নিজের নিজের লোকসভা কেন্দ্রে বিধানসভা কেন্দ্র ছেড়ে দেন। কিন্তু ২ আসনে উপনির্বাচনে বিজেপি পরাজিত হয়। বিধানসভায় খাতায় কলমে ৭৫ জন বিধায়ক থাকলেও মুকুল রায়, কৃষ্ণ কল্যাণীদের মতো দলবদলুদের কারণে বিজেপির শক্তি এখন ৬৯।

তৃণমূলের কারা রাজ্যসভায় যাবেন তা পরিষ্কার নয়

তৃণমূলের কারা রাজ্যসভায় যাবেন তা পরিষ্কার নয়

সামনের অগাস্টে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ছাড়াও তৃণমূলের যে পাঁচজনের মেয়াদ শেষ হচ্ছে তাঁরা বলেন. সুখেন্দু শেখর রায়, ডেরেক ও'ব্রায়েন, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব এবং দোলা সেনের। তৃণমূলের কাকে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা ঠিক করবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+