Suvendu Adhikari: নবীন-প্রবীণ 'চোর' কারা? ছবি দিয়ে তৃণমূলকে বড় খোঁচা শুভেন্দুর

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নবীন ও প্রবীণ দ্বন্দ্ব এখন প্রকট। ময়দানে একের পর এক নেতৃত্ব আক্রমণ করছেন দলের নেতাদেরই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার আসরে নামলেন। তবে পরোক্ষে তিনি বড় খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। নবীন ও প্রবীণ 'চোর' কারা? সেই বার্তা দিয়েছেন তিনি।

তৃণমূল কংগ্রেসে সবাই 'চোর'। তাদের মধ্যে নবীন ও প্রবীণ দুই ভাগে ভাগ করেছেন শুভেন্দু অধিকারী। নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে তিনি একটি ছবি পোস্ট করেছেন। বার্তাও দিয়েছেন। আর সেখান থেকেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।

Suvendu Adhikari

বুধবার সকালে শুভেন্দু অধিকারী একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার ছবি রয়েছে। একদিকে নবীন নেতৃত্বদের মুখ। অন্য দিকে প্রবীণদের। তবে সেখানেও ভয়ানক খোঁচা দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি 'চোর' শব্দটি ব্যবহার করেছেন।

প্রবীণদের দলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি। বলা ভালো, তারা এই মুহূর্তে দুর্নীতি কাণ্ডে সকলেই গারদের ওপাড়ে রয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বিধায়ক মানিক ভট্টাচার্য। গরু পাচার কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রেশন বন্টন দুর্নীতিতে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

নবীনদের দলে শুভেন্দু রেখেছেন বিনয় মিশ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের। বিনয় মিশ্র কয়লা পাচার কাণ্ডের অন্যতম মুখ। তিনি এখনও অধরা রয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ও শান্তনু জেল হেফাজতে রয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, ' তোলামুলের দুই ভাগ, তবে একটি বিষয় পরিষ্কার, তুলামূলের আপাদমস্তক সবাই চোর!!! '

এই বক্তব্য ও ছবি ঘিরে রাজ্যের রাজনীতিতে হইচই পড়েছে। শুভেন্দু অধিকারী রীতিমতো আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ ঘিরে এখন দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। কুণাল ঘোষ প্রবীণ নেতাদের রীতিমতো আক্রমণ করেছিলেন। যদিও পরের দিন তিনি সম্পূর্ণ সুর বদল করে ফেলেন৷

কিন্তু শুভেন্দু অধিকারী আক্রমণ আরও বাড়িয়েছেন। তৃণমূলের ভেতরে এই দ্বন্দ্ব আসলে নিজেদের তৈরি করা। একাধিক ইস্যু রয়েছে এখন। রাম মন্দির থেকে দুর্নীতি ইস্যু। সেই সব থেকে নজর ঘোরানোর জন্যই তৃণমূলে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব। এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+