পদ্মাবত দেখতে গিয়ে খিলজিকে দেখে আজম খান মনে পড়ল! আর কী বললেন জয়া প্রদা

আলাউদ্দিন খিলজির সঙ্গে আজম খানের মিল! পদ্মাবত দেখতে গিয়ে আলাউদ্দিন খিলজির সঙ্গে সমাজবাদী পার্টি নেতা আজম খানের মিল পেয়েছেন অভিনেত্রী জয়া প্রদা।

আলাউদ্দিন খিলজির সঙ্গে আজম খানের মিল! পদ্মাবত দেখতে গিয়ে আলাউদ্দিন খিলজির সঙ্গে সমাজবাদী পার্টি নেতা আজম খানের মিল পেয়েছেন অভিনেত্রী জয়া প্রদা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় আজম খানে তাঁকে হেনস্থা করেছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।

পদ্মাবত দেখতে গিয়ে খিলজিকে দেখে আজম খান মনে পড়ল! আর কী বললেন জয়া প্রদা

জয়া প্রদা বলেছেন, যখন তিনি পদ্মাবত দেখছিলেন, খিলজির চরিত্র আজম খানকেই মনে করিয়ে দিচ্ছিল। উত্তর প্রদেশের রামপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় আজম খান তাঁকে হেনস্থা করেছিলেন বলে অভিযোগ জয়া প্রদার।

জয়া প্রদা, আজম খানকে অহংকারী ও দুর্নীতি পরায়ন বলে মন্তব্য করেছেন। এর আগেও এই একই অভিযোগ করেছিলেন জয়া প্রদা। ২০০৯ সালে জয়া প্রদা আজম খানের বিরুদ্ধে তার ইমেজকে খাটো করার অভিযোগ করেছিলেন। কুরুচিকর ছবি, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন জয়া প্রদা। ২০১২ সালেও এই দুজনের মধ্যে বিতর্ক চরমে উঠেছিল।

একসময়ে সমাজবাদী পার্টির তারকা প্রার্থী ছিলেন জয়া প্রদা। সপার ঘরোয়া রাজনীতির জেরে অমর সিং-এর শিবিরে যেতেই আজম খানের সঙ্গে দূরত্ব তৈরি হয় জয়া প্রদার। প্রকাশ্যেই তাঁর নিন্দা করা হয় বলে অভিযোগ জয়া প্রদার।

এনটি রাম রাওয়ের আমন্ত্রণে ১৯৯৪-এ তেলেগু দেশ পার্টিতে যোগ দিয়েছিলেন জয়া। পরে ২০০৪ সালে টিডিপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেন তিনি। ২০১০ সালে তাঁকে সামজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয়। পরে যোগ দেন রাষ্ট্রীয় লোক দলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+