একদিকে নিম্নচাপের ভ্রুকুটি, অন্যদিকে ঠান্ডা! কোনদিকে আবহাওয়ার গতি? জানুন
সারা বাংলা জুড়ে এখন শীতের আমেজ বিদ্যমান। আগামী ২৪ ঘন্টার মধ্যে শীতের তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও চলতি সপ্তাহে তার কিছুটা পরিবর্তন হতে পারে। গতকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের শীতের তাপমাত্রা বেড়েছে। জানা যাচ্ছে যে, পূবালি হাওয়ার কারণেই এমনটা হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই পশ্চিমবঙ্গে শীতের আমেজ জাঁকিয়ে বসেছে এবং দেখা যাচ্ছে যে, রাতের দিকের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি নিচে নেমে গেছে।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে শীতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর অনুসারে জানা যাচ্ছে যে, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র ও উষ্ণ বাতাস এবং পূবালি বাতাসের প্রভাবের কারণে শীতের তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই এই তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত আরও কমতে পারে। কুয়াশার কারণেও তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া দপ্তর অনুসারে জানা যাচ্ছে যে, দক্ষিণবঙ্গের এই শীতের তাপমাত্রা বাড়ার একটাই কারণ। তা হল আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়ার পরিবর্তনের সময়কাল সম্পর্কে জানতে চাইলে বলা যায় যে, গত রবিবার থেকে অর্থাৎ ১৭ নভেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু হয়েছে। এবং তাপমাত্রা কমতে শুরু করেছে।
আগামী কয়েক দিন এই তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই পরিবর্তনের কারণ হল পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ পূর্বালী বাতাস রাজ্যে প্রবেশ করা। এই সময়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।












Click it and Unblock the Notifications