Jyotipriya Mallick: কোন প্রশ্নের সামনে পড়বেন জ্যোতিপ্রিয় মল্লিক? ইডি হেফাজতে এবার জেরা
এবার টানা জেরার মুখোমুখি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি দফতরে গতকাল সোমবার রাতেই পৌঁছেছিলেন। আজ মঙ্গলবার থেকে জেরা শুরু হচ্ছে মন্ত্রীর। প্রশ্নমালা তৈরি করে ফেলেছেন ইডি আধিকারিকরা। এখন সঠিক উত্তর নেওয়ার অপেক্ষা।
সোমবার রাতে আর জিজ্ঞাসাবাদ করা হয়নি মন্ত্রীকে। রাতে তিনি ভালোমতোই বিশ্রাম করেছেন বলে খবর। সিজিও কমপ্লেক্সে আলাদা সেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই আছেন জ্যোতিপ্রিয়। নিরাপত্তার জন্য দুজন কেন্দ্রীয় জওয়ান আছেন। এছাড়াও একজন রাজ্য পুলিশের কনস্টেবল থাকছেন।

কেমন প্রশ্ন ধেয়ে আসতে চলেছে জ্যোতিপ্রিয় মল্লিকের সামনে? সেই বিষয়টিই উঠে আসছে। যত টুকু জানা যাচ্ছে, প্রথম দফার প্রশ্নমালা তৈরি করে ফেলেছেন ইডির আধিকারিকরা৷ রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে মন্ত্রীর নাম জড়িয়েছে। তিনি কীভাবে যুক্ত এই দুর্নীতিতে? সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই আসবে।
এই তদন্তে বাকিবুর রহমান অন্যতম ধৃত। তাকে জেরা করেক একাধিক তথ্য মিলেছে। রকেটের গতিতে উত্থান বাকিবুরের। বাকিবুর রহমানের সঙ্গে কতটা ঘনিষ্ঠতা ছিল জ্যোতিপ্রিয়র? শোনা গিয়েছে, পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তাদের মধ্যে। বাকিবুরের মাথায় কি জ্যোতিপ্রিয় মল্লিকেরই হাত ছিল?
ছটি ভুয়ো সংস্থা তৈরি হয়েছিল৷ এই সংস্থার ডিরেক্টর পদে নাম জড়িয়েছে মন্ত্রীর স্ত্রী- মেয়ের। রি সংস্থাগুলো সম্পর্কে কী কী জানেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী? তাঁর সময়েই রেশন বণ্টন দুর্নীতির আখড়ার আন্দাজ করছেন আধিকারিকরা। কোটি কোটি টাকা হাতবদল হয়েছে। কোথায় গেল সেইসব টাকা?
শুধু তাইই নয়, জ্যোতিপ্রিয়র ব্যাঙ্ক একাউন্টে দুই দফায় ৮০ লক্ষ টাকা লেনদেন হয়েছিল। কোথা থেকে এল এই টাকা? কেনই বা মন্ত্রী এত টাকক নিয়েছিলেন? জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুরের থেকে মোটা অঙ্কের টাকা লোন নিয়েছিলেন। ব্যাঙ্ক থেকে না নিয়ে বাকিবুরের থেকে লোন নেওয়া হয়েছিল কেন?
সেই টাকা কি ফেরত দেওয়া হয়েছে? শুধু তাইই নয়, মন্ত্রীর এই কয়েক বছরে বিপুল অঙ্কের সম্পত্তি বেড়েছে। কীভাবে এত পরিমাণ সম্পত্তি বাড়ল জ্যোতিপ্রিয়ের? ১০ দিন ইডি হেফাজতে থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক।
একাধিক দফায় মন্ত্রীকে জেরা করা হবে। জ্যোতিপ্রিয়ের শারীরিক অসুস্থতার কথা মাথায় রাখা হচ্ছে। সেজন্যই দীর্ঘ সময় একটানা জেরা হয়তো হবে না। এমনই আন্দাজ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications