বইছে উত্তুরে হাওয়া! পারদ চড়ছে কলকাতা সহ বহু জায়গায়, কোন জেলায় বেশি ঠান্ডা? জানুন আজকের আপডেট

শীত যে এবার পাকাপাকি ভাবে হাজির হয়েছে, তা আবার টের পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে রাজ্যের প্রায় সমস্ত জায়গার মানুষই। ভোরের দিকে আর রাতের দিকের ঠান্ডার কাঁপুনি একদম স্পষ্ট। কলকাতা শহরে এখন প্রায় ১৫ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, সোমবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে ঠান্ডা আরও একটু বাড়তে পারে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় রাতের দিকের তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী কয়েকদিন গোটা রাজ্যেই বৃষ্টি হওয়ার কোনোরকম সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরের ঠান্ডা হাওয়া অবাধে ঢুকে পড়ার কারণে তাপমাত্রা এরকম কমছে। দিনের বেলায় আকাশ বেশির ভাগ সময় পরিষ্কার থাকলেও ভোর এবং রাতের দিকে কুয়াশার প্রভাব বাড়তে পারে।

আবহাওয়া অফিস অনুযায়ী, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভবনা নেই। তাই আপাতত এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই এখন বজায় থাকবে। তবে কিছু কিছু জেলায় ভোর বেলা থেকে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। যে কারণে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনও রকমের সতর্কতা জারি করা হয়নি।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। সেই সঙ্গে উত্তুরে হাওয়ার জোরও বাড়বে। গতকাল দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে। সেখানে পারদ নেমেছিল ১১.৫ ডিগ্রিতে। আগামী দিনে এই ঠান্ডা আরও কিছুটা বাড়তে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+