বাবুল সুপ্রিয় কি তৃণমূলে প্রথম ১১-য় জায়গা পাচ্ছেন? প্রচারকের তালিকায় না থাকায় প্রশ্ন অপর এক হেভিওয়েটকে নিয়েও
সাম্প্রতিক নির্বাচনে রাজ্যে তৃণমূলের আসন সংখ্যা আরও বেড়েছে। ৩০ অক্টোবর ৪ আসনের উপনির্বাচনে (by election) তৃণমূল (trinamool congress) ৪ শূন্য করতে চায়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তারকা প্রচারকদের তালিকা তৈরি করে ফেলেছে তৃ
সাম্প্রতিক নির্বাচনে রাজ্যে তৃণমূলের আসন সংখ্যা আরও বেড়েছে। ৩০ অক্টোবর ৪ আসনের উপনির্বাচনে (by election) তৃণমূল (trinamool congress) ৪ শূন্য করতে চায়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তারকা প্রচারকদের তালিকা তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় বাবুল সুপ্রিয় (babul supriyo) ছাড়াও আরও একটি নাম না থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

বাবুল কি তৃণমূলের প্রথম ১১-য় আছেন?
ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির স্টার প্রচারকদের তালিকায় বাবুল সুপ্রিয়কে রেখেছিল বিজেপি। কিন্তু তিনি সেই নির্বাচন পর্ব মেটার আগেই তৃণমূলে যোগদান করেন। তবে তিনি ভবানীপুরে বিজেপি প্রার্থী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেননি। .নিজের বিজেপি ছাড়ার প্রসঙ্গে বলেছিলেন, প্রথম ১১-য় জায়গা না পেয়েই দল ছেড়েছেন। যদিও আদৌ কি তৃণমূল তাদের প্রথম ১১-র তালিকায় বাবুল সুপ্রিয়কে রাখছে? দিন কয়েক আগে তৃণমূলের এক অনুষ্ঠানে তৃতীয় সারিতে বসার জায়গা মেলে বাবুলের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রের অনুষ্ঠানের ছবি দিয়ে। যেথানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঁদিরে ছিলেন বাবুল আর ডান দিকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাবুল জায়গায় পাননি তৃণমূলের স্টার প্রচারকদের তালিকাতেও
৩০ অক্টোবর ৪ কেন্দ্রের উপনির্বাচন। সেই উপনির্বাচনের জন্য তৃণমূলের তরফে স্টার প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে। যার শুরুতেই স্বাভাবিকভাবেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সির নান। এছাড়াও রয়েছে সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষের নাম। আর তারকা হিসেবে নাম রয়েছে, দেব, মিমি, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষের নাম। পুরো তালিকার কোথাও জায়গায় হয়নি বাবুল সুপ্রিয়র। ফলে ৭ বছর টানা কেন্দ্রে বিজেপির মন্ত্রী থাকা তাঁকে কি তৃণমূল আদৌ তাদের প্রথম ১১ জনের তালিকায় রাখছে, তা নিয়ে প্রশ্ন উছতে শুরু করেছে।

নেই নুসরত জাহানের নাম
তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় নুসরত জাহানের নাম নেই। কিন্তু তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূলেরই অপর সাংসদ যাদবপুরের মিমি চক্রবর্তীর নাম রয়েছে সেই তালিকায়, সেখানে রয়েছে রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী এবং ঘাটালের সাংসদ দেবের নামও। গত মার্চ-এপ্রিলে নিজের কেন্দ্র বসিরহাটে ছাড়াও বেশ কিছু জায়গায় প্রচার করেছিলেন নুসরত জাহান। আর সাম্প্রতিক পুত্র সন্তান জন্মের পরে সেই বসিরহাটে গিয়েই জনসংযোগ করতেই দেখা গিয়েছে নুসরত জাহানকে। সেই নুসরতের নাম তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় না থাকায় অনেকেই প্রশ্ন তুলছেন, এর পিছনে থাকা কারণ নিয়ে।

বিজেপির তালিকায় রয়েছেন শুভেন্দু
রাজ্যে তৃণমূলের বড় শত্রু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য নেতাদের আক্রমণ করার আগে তৃণমূলের নিশানায় সবসময়ই রয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির স্টার প্রচারকদের তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, গিরিরাজ সিংদের সঙ্গে তালিকায় রাখা হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদেরও।












Click it and Unblock the Notifications