Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা কোথায় হবে? তিন পক্ষকে বসতে বলল আদালত

জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা করতে চাইছেন না আলিপুর কমান্ড হাসপাতাল। ফের আদালতে এই কথা জানানো হল। এই চিকিৎসার জন্য রীতিমতো নারাজ সেনা হাসপাতাল। আর এবার কিছুটা সুর নরম করল আদালতও।

এর আগে আদালত নির্দেশ দিয়েছিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা সেনা হাসপাতালে হবে। একদিন অন্তর আলিপুর কমান্ড হাসপাতালে মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হবে। কিন্তু এই নির্দেশেই বেঁকে বসেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। মন্ত্রীর চিকিৎসা করাতে চাইছে না কমান্ড হাসপাতাল।

Jyotipriya Mallick

এদিন বিচারপতি জানিয়েছেন, এই বিষয়ে আদালতের বাইরে বসা হোক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি,কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইস্টার্ন কমান্ড তারা আলোচনা করুক। আদালতের বাইরে বসে মীমাংসা করুক, কীভাবে সমস্যার সমাধান করা যায়। আগামী কাল বৃহস্পতিবার এই বিষয় আদালত শুনবে। তিন পক্ষকেই জানাতে হবে বৈঠকে ঠিক কী সিদ্ধান্ত হল।

বিচারপতির মন্তব্য, দিনের শেষে সেনাবাহিনী গুরুত্ব পাবে। কমান্ড হাসপাতাল বরাবর দাবি করছে, তাদের হাসপাতালে রোগীদের চাপ রয়েছে। মন্ত্রীর চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা করতে হয়। সেজন্য অন্যান্য রোগীদের পরিষেবা দিতে সমস্যা হয়ে যায়।

কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ এদিন আদালতে জানায়, সাধারণ মানুষের চিকিৎসা এই হাসপাতালে দেওয়া সম্ভব নয়। বহু কনফিডেন্সিয়াল বিষয় রয়েছে কমান্ড হাসপাতালে। সেই কারণে এখানে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয়।

এদিন বিচারপতির মন্তব্য, দেশের সেনাবাহিনী স্থান সবার উপরে। অবশ্যই তাদের কথা ফেলে দেওয়া যায় না। ইডির পক্ষ থেকে এদিন আদালতে জানানো হয়েছে, এ বিষয়ে তারা উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।

কিন্তু কমান্ড হাসপাতালে মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা না হলে কোথায় হবে? কল্যাণী এইমস হাসপাতাল কলকাতা থেকে অনেকটাই দূর। এখান থেকে যেতে বেশ সমস্যা। ঘন্টা তিনেকের বেশি সময় লাগে সেখানে যেতে। ফলে যাওয়া - আসা ও মন্ত্রীর শারীরিক পরীক্ষা করতেই দিনের একটা বড় অংশ কেটে যাবে। শুধু তাই নয়, রাস্তাঘাটের অবস্থাও বেশ খারাপ।

কমান্ড হাসপাতাল পক্ষ থেকে জানানো হয়েছে সল্টলেকে বিএসএফের একটি হাসপাতাল রয়েছে। যদিও বিচারপতি তাদের এই বক্তব্যে সহমত হননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+