রাজ্যেই নাকি রয়েছেন হৈমন্তী? হদিশ নিয়ে চাঞ্চল্যকর তথ্য শাহের দফতরে
মালদহের হোটেলে লুকিয়ে রয়েছেন হৈমন্তী দাবি বিজেপি সাংসদের
নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাম্প্রতিকতম রহস্য যাঁকে ঘিরে সেই হৈমন্তী নাকি রয়েছেন মালদহে। এমনই চাঞ্চল্য কর দাবি করা হয়েছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু দাবি করেছেন হৈমন্তীকে নিরাপদে মালদহে হোটেলে থাকার বন্দোবস্ত করে দিয়েছেন এক তৃণমূল বিধায়ক। এই নিয়ে নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে রিপোর্ট পাঠানো হচ্ছে।

কোথায় হৈমন্তী
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার কুন্তল ঘোষের মুখে প্রথম প্রকাশ্যে আসে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর নাম। হৈমন্তীর কাছেই সব টাকা যেত বলে দাবি করেন কুন্তল ঘোষ। তারপরেই একের পর এক রহস্য প্রকাশ্যে আসতে থাকে। হৈমন্তী গোপাল দলপতির স্ত্রী হলেও তাঁর একাধিক যোগ রয়েছে। গ্ল্যামার ওয়ার্ড থেকে ব্যবসা একাধিক ক্ষেত্রে হৈমন্তীর নাম প্রকাশ্যে এসেছে। তাঁর ছবি, তাঁর ব্যবসা, তাঁর ফ্ল্যাট। সব কিছু প্রকাশ্যে এলেও হৈমন্তী কোথায় তা এখনও জেনে উঠতে পােরননি তদন্তকারীরা।

মালদহে রয়েছেন হৈমন্তী
হৈমন্তীকে ঘিরে যখন একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে তখন আরও চমক বাড়ালেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি দাবি করেছেন এক তৃণমূল বিধায়কের আশ্রয়ে রয়েছেন হৈমন্তি। মালদহে একটি হোটেলে তাঁকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এক তৃণমূল বিধায়ক। এমনকী তিনি দাবি করেছেন তাঁর লোকসভা কেন্দ্র চাঁচোলেই রাতের অন্ধকারে সোমবার এসেছেন হৈমন্তী।। সেখান থেকে আবার রাতের অন্ধকারে অন্য কোথাও চলে িগয়ে থাকতে পারেন তিনি।

নেপালে পালানোর ছক
বিজেপি সাংসদ খগেন মুর্মু দাবি করেছেন নেপালে পালানোর চেষ্টা করছেন হৈমন্তী। এবং তাঁকে এই কাজে সাহায্য করছেন সেই তৃণমূল কংগ্রেস বিধায়ক। বিজেপি সাংসদ দাবে করেছেন মালদহের চাঁচোল থেকে তাঁকে বিহার হয়ে নেপালো পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এবং পুরো পরিকল্পনা চলছে তৃণমূল কংগ্রেস বিধায়কেন তত্ত্বাবধানে। গতকাল রাতেই নামে হৈমন্তীকে নিয়ে তাঁর অনুগামীরা মালদহের চাঁচোলে একটি হোটেলে নিয়ে আসেন। যদিও হোটেলে কর্তৃপক্ষ এই বক্তব্য মানতে নারাজ।

স্বরাষ্ট্রমন্ত্রকে যাচ্ছে রিপোর্
হৈমন্তী ধরা পড়লে যে অনেক তথ্য প্রকাশ্যে এসে পড়বে তাতে আর কোনও সন্দেহ নেই। সেকারণে হৈমন্তি যাতে তদন্তকারীদের হাতে না পড়েন তার প্রচেষ্টা চালানো হবে। এদিকে গোপাল দলপতির সঙ্গে মিলে একাধিক শেল কোম্পানি খুলেছিলেন হৈমন্তী। তার তথ্য পাওয়া গিয়েছে। গোপাল দলপতি প্রকাশ্যে এসে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু হৈমন্তীর হদিশ এখনও পাননি তদন্তকারীরা। ইতিমধ্যেই হৈমন্তীর হদিশ নিয়ে একটি রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে পাঠাচ্ছে বিজেপি।
ছবি সৌ:সোশ্যাল মিডিয়া












Click it and Unblock the Notifications