অভিযুক্ত আছেন রাজ্যেই, জানালেন কারণ! কারা কারা জানেন রাজীব কুমারের অবস্থান, হদিশ দিলেন মুকুল
মুকুল রায়ের দাবি, তিনি পশ্চিমবঙ্গেই রয়েছেন। কেননা রাজীব কুমারের বিরুদ্ধে যে নির্দেশ রয়েছে, তাতে তিনি(রাজীব) পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারেন না।
নবান্ন জানিয়েছে, ৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন রাজীব কুমার। তবে তিনি কোথায় গিয়েছেন, তা জানা নেই সরকারের। সরকারের এই জবাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, তিনি পশ্চিমবঙ্গেই রয়েছেন। কেননা রাজীব কুমারের বিরুদ্ধে যে নির্দেশ রয়েছে, তাতে তিনি(রাজীব) পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারেন না।

রাজীব কুমার কোথায় রয়েছেন, এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, সব থেকে আগে বলতে পারবেন, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের ডিজিপি, বলতে পারবেন কমিশনার অফ পুলিশ। এপ্রসঙ্গে তিনি রাজীব কুমারের বিরুদ্ধে আদালতের নির্দেশের কথা উল্লেখক করেন। প্রসঙ্গ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব কুমারের অন্তর্ধান প্রসঙ্গে তিনি(মুকুল) মমতার নামই প্রথম উল্লেখ করেছেন।
মুকুল রায় বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর তথা মুখ্যমন্ত্রীর। তার পরের দায়িত্ব হল ডিজিপি বীরেন্দ্রর। তারপরেই হলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। কেননা রাজীব কুমার থাকেন কলকাতাতেই। এরপরেই তিনি জ্ঞানবর্ত সিং-এর নাম উল্লেখ করেন। রাজীব কুমার কোথায় রয়েছেন, এই প্রশ্নের উত্তর এই চারজন দিতে পারবেন বলে মন্তব্য করেছেন মুকুল রায়।
সিবিআই কি ব্যর্থ হচ্ছে, এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, বহু ক্ষেত্রে অভিযুক্তকে ধরতে সময় লাগে।












Click it and Unblock the Notifications