পুজোর চার দিন কলকাতা ও বাংলার জেলাগুলির কোথায় কতটা বৃষ্টি, আবহাওয়া দফতরের পূর্বাভাস

পুজোর চার দিন কলকাতা ও বাংলার জেলাগুলির কোথায় কতটা বৃষ্টি, আবহাওয়া দফতরের পূর্বাভাস

পুজোর চার দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া, এর উত্তরে আবহাওয়া দফতর এদিন বিশেষ বুলেটিনে জানিয়েছে, ১ অক্টোবর শনিবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। পরবর্তী ২৪ ঘন্টায় তা আরও শক্তি সঞ্চয় করে নিম্নাচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গের জন্য বার্তা

উত্তরবঙ্গের জন্য বার্তা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,. ২৯ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে ২ অক্টোবর রবিবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৩ অক্টোবর অষ্টমী থেকে ৫ অক্টোবর দশমীর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়বে। সেক্ষেত্রে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের জন্য বার্তা

দক্ষিণবঙ্গের জন্য বার্তা

  • আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৯ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে ১ অক্টোবর শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • রবিবার সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
  • সোমবার অষ্টমীর দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
  • মঙ্গল ও বুধবার নবমী ও দশমীর দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার জন্য বার্তা

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার জন্য বার্তা

  • আবহাওয়া দফতরের তরফে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় জন্য ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ১ অক্টোবর শনিবারের মধ্যে বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ২ অক্টোবর সপ্তমী এবং ৩ অক্টোবর অষ্টমীতে সাধারণভাবে মেঘলা আকাষ এবং কয়েক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
  • ৪ অক্টোবর নবমী এবং ৫ অক্টোবর দশমীতে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে এবং কয়েক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৭)
বহরমপুর
বাঁকুড়া (৩১.৯)
বর্ধমান (৩৩.৪)
কোচবিহার (৩৫)
দার্জিলিং (২১)
দিঘা (৩৬.৪)
কলকাতা (৩৩.৫)
দমদম (৩৪.২)
কৃষ্ণনগর (৩০.২)
মালদহ (৩৩.৬)
মেদিনীপুর (৩৪.২)
শিলিগুড়ি (৩৬)
শ্রীনিকেতন (৩৩.৪)

দেশের বিস্তীর্ণ অংশ থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু

দেশের বিস্তীর্ণ অংশ থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু

এদিন আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দেশের বিস্তীর্ণ অংশ থেকে ইতিমধ্যেই মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। পঞ্জাব ও চণ্ডীগড়, দিল্লির পুরো অংশ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থানের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। এই মুহূর্তে মৌসুমী বায়ু বিদায়ের অক্ষরেথা রয়েছে জম্মু, উনা, চণ্ডীগড়, কার্নাল, বাগপত, দিল্লি, আলোয়ার, যোধপুর এবং নালিয়ার ওপর দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+