Weather Update: বিদায় নিচ্ছে বর্ষা, শীতের আগমন কবে? কী বলছে হাওয়া অফিস

অক্টোবরের মাঝামাঝি হয়ে গিয়েছে। এবার ধীরে ধীরে বিদায় নিতে শুরু করে দিয়েছে । আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই বাংলা থেকে বিদায় নিতে শুরু করবে মৌসুমী বায়ু। অর্থাৎ বর্ষা।

বর্ষা যাওয়া মানেই শীতের আগমন বার্তা আসতে শুরু করে দেওয়া। কিন্তু কোথায় সেই ইঙ্গিত। ভ্যাপসা গরমে নাজেহাল দশা রাজ্যবাসীর। গোটা পুজোটাই গামতে ঘামতে ঠাকুর দেখতে হয়েছে সকলকে। যাকে বলে গলদঘর্ম হয়ে প্যান্ডেল হপিং করেছেন সকলে। একেবারে গলদঘর্ম অবস্থা তৈরি হয়েছে গোটা রাজ্যে। এদিকে আবার আবহাওয়া দফতর জানাচ্ছে যে ফের নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। অর্থাৎ আগামী কাল থেকেই ফের রাজ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে।

Winter

বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেকারণে লক্ষ্মীপুজোতেও বৃষ্টি হবে রাজ্যে তবে তারপরেই নাকি বর্ষা পাকিপাকি ভাবে বিদায় নিতে শুরু করবে। অর্থাৎ এই নিম্নচাপই শীতের আগমনবার্তা নিয়ে আসছে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। তবে মেঘে ঢাকা আকাশে ভ্যাপসা গরম বেড়েছে। শরতে এমন গরম খুব কমই দেখা যায়। একেবারে ভাদ্র মাসের গরম দেখা যাচ্ছে রাজ্যে। ফ্যান ছাড়া এক মুহুর্ত থাকা যাচ্ছে না। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে। দুর্গাপুজোয় একেবারে গলদঘর্ম হয়ে থাকতে হয়েছে সকলকে।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে শীত আসার প্রস্তুতি নাকি শুরু হয়ে গিয়েছে। উত্তরভারতের পাহাড়ের রাজ্যগুলিতে তুষার পাত শুরু হয়ে গিয়েছে। ধাপে ধাপে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে দেশের অন্যান্য অংশেও।

গ্রীষ্ম প্রধান রাজ্যে শীতের ডিমান্ড একটু বেশিই তাকে। অক্টোবর মাসের শেষ থেকেই নাকি রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। হাওয়া শুষ্ক হতে শুরু করবে। তারপরেই রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমতে শুরু করবে। আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। ধীরে ধীরে শীত ঢুকে পড়বে রাজ্যে। আর সেই অপেক্ষাতেই থাকেন কলকাতা বাসী।

কলকাতায় শীতের দেখা মেলা কঠিন। সাধারণ ১৫ ডিসেম্বরের পর থেকে কলকাতায় একটু বেশি শীত পড়ে। না হলে শীত মানে কলকাতায় আরামদায়ক আবহাওয়া। ডিসেম্বর মাসেও তেমন গরম কিছু গায়ে না দিলেও চলে। হালকা চাদরেই দিন কেটে যায়। রাতের দিকে একটু হালকা কম্বল গায়ে দিতে হয়। শহরে শীত পড়তে পড়তে সেই ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম হয়ে যায়। দিন পনেরো জাঁকিয়ে শীত পড়ে আবার উধাও হয়ে যায় সেটি।

তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু জাঁকিয়ে শীত পড়ে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় যাকে বলে হাড় কাপানো ঠান্ডা অনুভূত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+