কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কবে হবে? এসএসকেএমকে চিঠি দিল ইডি
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কবে হবে? এবার এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রশ্ন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন কাকু। তার নাগাল পাচ্ছেন না তদন্তকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে সঠিক কোনও বক্তব্য রাখছেন না। একথা শোনা যাচ্ছে।
আরও একবার এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিল ইডি। কবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা যাবে? সেই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। কাকুর শারীরিক অবস্থা কেমন? তাই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। দীর্ঘদিন ধরে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা।

লিপস এন্ড বাউন্ডস কোম্পানি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। তিনি ওই কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন। বেশ কিছু তথ্য, নথি তদন্তকারীদের হাতে এসেছে। একটি কণ্ঠস্বর রয়েছে তদন্তকারীদের কাছে। নিয়োগ দুর্নীতির সঙ্গে সেই কণ্ঠস্বর গভীরভাবে যুক্ত? এই দাবি করছেন তদন্তকারীরা।
কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। দুটি কন্ঠস্বর পরীক্ষা করলেই হাতেনাতে প্রমাণ পাবে ইডি। এই কথা একাধিকবার শোনা গিয়েছে। কিন্তু নমুনা সংগ্রহ আর করা যাচ্ছে না। আদালত নির্দেশ দিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা যেতে পারে। শরীর ঠিক থাকলে যে কোনও জায়গা থেকেই তার নমুনা সংগ্রহ করা যেতে পারে।
গত দুই মাসে বেশি সময় ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। কার্ডিওলজি বিভাগে তিনি একটি কেবিনে রয়েছেন। কতটা তিনি অসুস্থ? তার শারীরিক অবস্থা কেমন? সেইসব প্রশ্ন ইডি জানতে চেয়েছে একাধিকবার। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেভাবে সহযোগিতা করছেন না। এই অভিযোগ এসেছে।
সম্প্রতি আদালত নির্দেশ দেওয়ার পর বেশ কয়েকবার এসএসকেএম ঘুরে এসেছেন তদন্তকারীরা। কাকু সম্পর্কে তথ্যতালাশ করেছেন তারা। কিন্তু কাকু অবধি পৌঁছতে পারছেন না। এসএসকেএম কর্তৃপক্ষ কেন সঠিক তথ্য দিচ্ছে না? সেই প্রশ্ন তুলেছে ইডি।
নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়ায় সময় বেঁধে দিয়েছেন বিচারপতি। ফলে যথেষ্ট চাপ রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতেই হবে তদন্তকারীদের। কিন্তু কবে হবে সেইসব? সুজয়কৃষ্ণ কি সুস্থ হয়ে এর মধ্যে বাইরে আসবেন? সেই প্রশ্ন এখন লাখ টাকার।












Click it and Unblock the Notifications