Vande Bharat Express: বনগাঁ-দিঘা রুটে বন্দেভারত কবে থেকে? কী বলছেন পুর-চেয়ারম্যান

Vande Bharat Express: বনগাঁ থেকে দিঘা বন্দে ভারত চালু হবে? বিধায়কের চিঠি ঘিরে অন্তত এমনই জোর জল্পনা। এমনকি উত্তর ২৪ পরগণা জুড়েও তৈরি হয়েছে আশার আলো।

এমনকি রেলও জানাচ্ছে বনগাঁ-দিঘা রুটে (Bongaon Digha Vande Bharat Express) ট্রেন চলতেই পারে। এর মধ্যেই অসম্ভব কিছু নেই। তবে বেশ কয়েকটি ধাপের উল্লেখ করেছেন রেলের এক আধিকারিক। তাহলে এই মুহূর্তে কি আপডেট সেই রুটের? কীই বা বলছেন বনগাঁ (Bongaon) পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

Vande Bharat Express

Vande Bharat Express: দিঘা-মন্দারমণিতে বেড়াতে যান

বনগাঁ থেকে দিঘা বন্দে ভারত (Vande Bharat Express) চালু হবে? হলেও বা কবে থেকে? একাধিক জল্পনা উত্তর ২৪ পরগণা জুড়ে। বিশেষ করে সামনেই উৎসবের মরশুম। লম্বা ছুটি রয়েছে। আর এই সময় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ দিঘা-মন্দারমণিতে বেড়াতে যান। সেই সময় কি চালু হওয়া সম্ভব? উল্লেখ্য, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছেন বনগাঁ (উত্তর) এর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। শুধু তাই নয়, একটি চিঠিও রেলমন্ত্রীর কাছে বিধায়ক তুলে দিয়েছেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও দাবি বিধায়কের।

Vande Bharat Express: মমতা বন্দ্যোপাধ্যায় লাইন তৈরি করে দিয়েছিলেন

তবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তবে এটা সম্পূর্ণ ভাবে অবাস্তব এবং অবৈজ্ঞানিক বলেও দাবি তাঁর। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গোপাল শেঠের দাবি, বনগাঁ স্টেশনের (Vande Bharat Express) পরিকাঠামো নিয়ে বিজেপি বিধায়কের কোনও ধারণাই নেই। পেট্রাপল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় লাইন তৈরি করে দিয়েছিলেন। কিন্তু সেখানে এখনও পর্যন্ত কোনও ট্রেনে (Indian Rail) শুরু হয়নি বলে কার্যত ক্ষিভ উগরে দেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান।

Vande Bharat Express

Vande Bharat Express: পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজন আছে

শুধু তাই নয়, বনগাঁ থেকে কলকাতার দিকে যাওয়ার প্লাটফর্মগুলির উন্নতিও ঠিক ভাবে করা হয়নি। আর সেখানে কীভাবে বন্দে ভারত (Vande Bharat Express) চলবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গোপালবাবু। আর এই রুটে ট্রেন চালাতে গেলে লাইন, স্টেশন সহ একাধিক পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজন আছে বলেও দাবি তাঁর। আর এই অবস্থায় কীভাবে রেলমন্ত্রীকে বনগাঁ দিঘা- রুটে বন্দে ভারত চালানোর আবেদন বনগাঁর বিজেপির বিধায়ক লিখলেন তা নিয়ে প্রশ্ন তৃণমূলনেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+