Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Durga Puja 2024: অষ্টমী-নবমী তো একদিনে! কখন অঞ্জলি দেবেন? কী বলছেন পুরোহিতরা?

Durga Puja 2024: উৎসবে মেতে বাঙালি! তবে এবারের অর্থাৎ ২০২৪ সালে দুর্গাপুজোর সময়সূচীতে কিছুটা অদল বদল হয়েছে। বিশেষ করে অষ্ঠমী-নবমী একদিনে পড়ায় সময়ের একটা ব্যাপল বদল হয়েছে। ফলে অঞ্জলি দেওয়ার সময় নিয়ে শুরু হয়েছে জট। ঠিক কখন অঞ্জলি দেওয়ার সঠিক সময়? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

কী বলছেন পুরোহিতরা? আর তা জানতেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক বিশিষ্ট পুরোহিতের কাছে পৌঁছে যায় ওয়ান ইন্ডিয়া বাংলা। তাঁর কথায়, একদম সময় মতো করতে হচ্ছে এবারের দুর্গাপুজো (Durga Puja 2024) ।

Durga Puja 2024

শুধু তাই নয়, রয়েছে অঞ্জলি। সেই অঞ্জলিও একেবারে সময় মত সারতে হবে। আর এটার মধ্যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে বলে জানাচ্ছেন ওই বিশিষ্ট পুরোহিত প্রশাদ চক্রবর্তী।

প্রতি বছর দুর্গা পুজোয় (Durga Puja 2024) পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলী দিতে ভিড় পড়ে প্রচুর ভক্তদের। তবে এবার সময়সূচি কিছুটা পরিবর্তন হওয়ার কারণে অষ্টমীর অঞ্জলী দেওয়ার বিষয় নিয়েও উঠছে কিছু প্রশ্ন। কখন দিতে পারবেন অষ্টমীর অঞ্জলী? প্রশাদ চক্রবর্তীর কথায়, অষ্টমী এবং নবমী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে।

এই বছর দুর্গাপুজোর মহাষ্টমী পড়েছে আগামী ১১ অক্টোবর ২০২৪ শুক্রবারে। আশ্বিন শুক্লা অষ্টমী তিথি পড়বে ১০ অক্টোবর বেলা ১২টা ৩১ মিনিটে। অষ্টমী থাকবে ১১ অক্টোবর বেলা ১২টা ০৬ মিনিট পর্যন্ত।

  • মহাষ্টমীতে সকালের পুজোর সময়: সকাল ৫.৩০ মিনিট থেকে সকাল ৯.২৭ মিনিট।
  • মহাষ্টমীর অঞ্জলির সময়: সকাল ৬.২৪ মিনিট থেকে সকাল ৬.৪৮ মিনিট পর্যন্ত।
  • মহাষ্টমীতে কুমারী পুজোর সময়: সকাল ৯টা থেকে
  • সন্ধি পুজোর সময়: বেলা ১১.৪৩ মিনিট থেকে দুপুর ১২.৩১ মিনিট

এই বছর দুর্গাপুজোর মহানবমী পড়েছে আগামী ১২ অক্টোবর ২০২৪ শনিবারে। নবমী ও দশমী এ বার একই দিনে পড়েছে। ১১ অক্টোবর বেলা ১২টা ২৭ মিনিটে নবমী পড়ে যাচ্ছে। ১২ অক্টোবর সকাল ১০টা ৫৮ মিনিটে নবমী ছেড়ে যাচ্ছে। এই কারণে এই বছর একই দিনে হবে নবমী ও দশমীর পুজো।

  • মহানবমীতে সকালের পুজোর সময়: ১২ অক্টোবর সকাল ৫.৪৪ মিনিট পর্যন্ত, তারপর দশমীর পুজো শুরু হবে বলে জানিয়েছেন প্রশাদ চক্রবর্তী।

আজ মহা সপ্তমী। বেলা বাড়তেই মন্ডপে মণ্ডপে মানুষের ভিড়। সন্ধ্যা নামতেই ছবি আরও বদলে গিয়েছে। কলকাতা হোক কিংবা জেলা, সর্বত্রই একেবারে জনজোয়ার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+