West Bengal Weather: বৃষ্টির কথা মাথায় রেখে ঠাকুর দেখার প্ন্যান করুন! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে আকাশ মেঘলা। আর দুপুরে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়। আর বজ্রবিদ্যুতের সময়ে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় আশ্রয় নিতেও বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন দিন ও রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও হাল্কা বৃষ্টিরও তেমন কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৪.১) ২৪ (২৩.৪)
বহরমপুর (৩২.৬) ২৬.৬ (২৬.৮)
বাঁকুড়া (৩৪.২) ২৩ (২২.৬)
বর্ধমান (৩৩) ২৩.৬ (২৩.৬)
কোচবিহার (৩১.৭) ২০.৯ (২২.৮)
দার্জিলিং (১৯) ১২.৬ (১২.২)
কালিম্পং (২২) ১৭.৮ (১৮.৮)
দিঘা (৩৫.৬) ২৫.৩ (২৪.৫)
কলকাতা (৩৩.২) ২৬.১ (২৫.৬)
দমদম (৩৪) ২৫.১ (২৪.৩)
কৃষ্ণনগর (৩৩.৪) ২৪.২ (২৩.৮)
মালদহ (৩২) ২৫.৬ (২৫.৯)
মেদিনীপুর (৩৪.৪) ২৫.৬ (২৪.১)
শিলিগুড়ি (৩৩.৮) ২২.৮ (২৩.৭)
শ্রীনিকেতন (৩৩.৪) ২৩.২ (২২.৯)
সুন্দরবন (৩৪) ২৫ (২৪)

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ষষ্ঠী থেকে অষ্টমী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও নবমী ও দশমীতে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এব্যাপারে আবহাওয়া দফতরের তরফে চূড়ান্ত কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিহারের বাকি অংশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম, উত্তর-পূর্বের পুরো অংশ, উত্তর বঙ্গোপসাগরের পুরো অংশ, মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশের আরও কিছুটা অংশ এবং তেলেঙ্গানার বাকি অংশ থেকে এদিন বিদায় নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+