বাংলায় কী আছড়ে পড়বে নমো সুনামি, কী বলছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা
নরেন্দ্র মোদী, অমিত শাহ সুনামি আছড়ে পড়তে চলেছে বাংলায়।
নরেন্দ্র মোদী, অমিত শাহ সুনামি আছড়ে পড়তে চলেছে বাংলায়। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা সত্যি হলে রাতের ঘুম উড়তে বাধ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্সিট পোল অনুযায়ী, ভোটের হার কিছুটা বাড়লেও বাংলায় অনেক গুলি গুরুত্বপূর্ণ আসন হারাতে চলেছে শাসক দল। ভোটের হার ব্যাপক বাড়িয়ে তৃণমূলের হাত থেকে অনেক গুলি আসন ছিনিয়ে নিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল।
অন্যদিকে, এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হতে চলেছে বামেরা। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুয়ায়ী সামান্য হলেও আসন ও ভোটের হারে পশ্চিমবঙ্গে তৃতীয় স্থানে উঠে আসছে কংগ্রেস।

বাংলায় বিজেপি
বাংলায় ৪২-র মধ্যে নূন্যতম ২২টি আসন জেতার জন্য ঝাপিয়েছিল বিজেপি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুয়ায়ী পশ্চিমবঙ্গে সব হিসেব উল্টে ১৯ থেকে ২২টি আসনই জিততে চলেছে অমিত শাহের দল। বাংলায় বিজেপির ভোটের হার বাড়তে চলেছে ২৪ শতাংশ। এ রাজ্যের সংখ্যালঘু ভোটদের একটা অংশ গেরুয়া শিবিরকে সমর্থন করছে বলে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় জানানো হয়েছে।

বাংলায় তৃণমূল
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুয়ায়ী পশ্চিমবঙ্গে ১৯ থেকে ২৩টি আসন জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। ভোটের হার এক শতাংশ বাড়লেও উত্তরবঙ্গ এবং রাঢ় বাংলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন হারাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। যা রাজ্যের শাসক দলের কাছে বড় ধাক্কা বলা যেতে পারে।

বামের উপরে কংগ্রেস
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুয়ায়ী লোকসভা নির্বাচনে বাংলায় ২০ শতাংশ ভোট হারাচ্ছে বামেরা। সেখানে সাত শতাংশ ভোট নিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেস ১টি আসন জিততে পারে বলে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা।

বিহার-ওড়িশা-ঝাড়খণ্ড
তিন রাজ্যেই কংগ্রেস ও আঞ্চলিক দলগুলিকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে বিজেপি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুয়ায়ী বিহারে ৪০টির মধ্যে ৩৮ থেকে ৪০ টি আসন জিততে চলেছে অমিত শাহের দল। ওড়িশায় ১৫ থেকে ১৯টি আসন জিততে পারে বিজেপি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, ঝাড়খণ্ডে ১২ থেকে ১৪টি আসন যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষেই।

অসম-ত্রিপুরা
এনআরসি, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিজেপি বিরোধিতায় সাড়া দেননি অসমের মানুষ। সব হিসেব উল্টে অসমে ১২ থেকে ১৪টি আসন জিততে চলেছে গেরুয়া শিবির। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুয়ায়ী ত্রিপুরার ২টি লোকসভা আসনেই জিতছে বিজেপি।












Click it and Unblock the Notifications