বেলা বাড়লেই বাড়বে গরম! আজ সরস্বতী পুজোর দিনে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন এক ক্লিকে
আজ সরস্বতী পুজো। ভোর থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ব্যস্ত সবাই। তবে অনেকের মনেই প্রশ্ন যে, আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী গরম বাড়বে, নাকি জাঁকিয়ে শীত থাকবে?

আবহাওয়া দফতরের খবর অনুসারে, আজ জাঁকিয়ে শীতের কোনোরকম সম্ভাবনা নেই। সকালে এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। তবে যত বেলা গড়াবে ঠান্ডার আমেজ ধীরে ধীরে অনেকটাই কমে আসবে। আবার রাতের দিকে কিছুটা ঠান্ডা বাড়তে পারে।
জানা যাচ্ছে যে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই উষ্ণতার প্রভাব সবচেয়ে বেশি পড়বে। সকালের দিকে হালকা ঠান্ডা থাকলেও দুপুরের দিকে গরম লাগবে।
উত্তরবঙ্গেও সেই একই ছবি। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদা, এই সমস্ত জায়গায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে ঠান্ডা বজায় থাকবে।
আরেকটি বড় বিষয় হল কুয়াশা। আজ গোটা রাজ্যেই কুয়াশার দাপট থাকবে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে।
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
সব মিলিয়ে, সরস্বতী পুজোর দিনে সকালে এবং রাতে হালকা শীত অনুভূত হবে। আর দিনের বেলায় তুলনামূলক উষ্ণ আবহাওয়ারই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications