পারদ নামছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? জানুন বড় আপডেট
সবে সবে বঙ্গে শীতের আবহাওয়া অনুভূত হচ্ছে। ডিসেম্বর মাসের শুরু থেকে সেরকমভাবে ঠান্ডা অনুভূত না হলেও, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। কোথাও ৯ ডিগ্রি, আবার কোনও কোনও জেলায় তাপমাত্রা নেমে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। থরথরিয়ে কাঁপছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ।

তবে এই সবে সবে শুরু হয়েছে শীত। এখনও শীতের মরশুমের লম্বা সময় বাকি। তবে, এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে যে, লা নিনার প্রভাবে যে তীব্র ঠান্ডার পূর্বাভাস ছিল তা এখন আর নেই। এখন থেকে শীত যেমন থাকে সেরকম স্বাভাবিকই থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর অনুসারে, বর্তমানে বঙ্গোপসাগরে কোথাও কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি হওয়ারও কোনও সম্ভাবনা নেই। তাই এখন আবহাওয়া শুষ্কই থাকবে। বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া জেলাগুলিতে শীত স্বাভাবিক থাকবে। কিছু কিছু জেলায় তাপমাত্রার পারদ নেমে ১০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। এই কদিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আপাতত এখন কয়েকদিন একইরকম আবহাওয়াই থাকবে। আগের দিনগুলির তুলনায় আজ কুয়াশা কম থাকবে।
আবার এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং-এ ঘন কুয়াশা থাকবে। যার দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। আগামী সাতদিনের মধ্যে তাপমাত্রাও একটু একটু করে কমতে পারে। বিশেষ কোনও পরিবর্তন দেখা যাবে না।












Click it and Unblock the Notifications