এক ধাক্কায় পারদ পতন! কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া? জেনে নিন এখনই

আগের থেকে কিছুটা তাপমাত্রা বেড়েছে ঠিকই, কিন্তু উত্তুরে হাওয়ার কারণে সারাদিনই ঠান্ডার দাপট টের পাচ্ছে কলকাতা। রোদের দেখা পাওয়া যাচ্ছে না। কুয়াশার কারণে বিকেল পর্যন্ত শহর ঢেকে থাকছে। এই একই ছবি দক্ষিণবঙ্গের বহু জায়গায় দেখা গেছে।

-

এরকম পরিস্থিতির মধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে যে, রাজ্যে ফের পারদ পতন হতে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা এক ধাক্কায় আরও ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে। নতুন বছরের শুরুর দিকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও, সেই তাপমাত্রা বেশি দিন টিকছে না বলেই ইঙ্গিত।

আলিপুর আবহাওয়া দফতর অনুসারে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে আবারও শীত বাড়বে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১১-১২ ডিগ্রির কাছাকাছি হয়ে যেতে পারে। সবচেয়ে বেশি তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি কম থাকতে পারে।

উত্তরবঙ্গেও বাড়বে শীতের দাপট। মঙ্গলবার থেকে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে তুষারপাতও হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে ঘন কুয়াশার কারণে সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও আবার ৫০ মিটার পর্যন্ত দৃশ্যমানতা নেমে আসতে পারে।

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গেও সকালের দিকে কুয়াশা থাকবে। যে কারণে বিভিন্ন জেলায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে বহরমপুরে। তাপমাত্রা নেমে হয়েছিল ৯.২ ডিগ্রি। আর উত্তরবঙ্গে দার্জিলিঙে পারদ ২.৮ ডিগ্রিতে নেমেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+